Breaking News
 
Chinmoy Prabhu: চিন্ময় প্রভুর মুক্তির দাবিতে কলকাতায় ফের বিক্ষোভ, সন্ন্যাসীদের মিছিলে পুলিশি বাধায় উত্তেজনা Flydubai Attack: ৯/১১-র পর বিমানে ‘অস্ত্র’ নিয়ে বড় বদল, সেই নিয়মের সুযোগেই জঙ্গি হামলা? প্রকাশ্যে সরকারি বিবৃতি Siliguri Cow Smuggling Row: গরুচোর সন্দেহে গণপিটুনিতে মৃত্যু যুবকের, ভাঙচুর একাধিক গাড়ি, উত্তেজনা WB Special Ration Package: পুজোর আগে রেশনে ‘ফেস্টিভ প্যাকেজ’! অর্ধেক দামে ময়দা-চিনি-সুজি, জানুন বিস্তারিত Suvendu on Mamata : নন্দীগ্রামে মমতার চোট নিয়ে ফের তদন্তের নির্দেশ, রিপোর্ট হাতে শুভেন্দু, ভোটের পর শুরু তদন্ত প্রক্রিয়া Bayron Biswas: বাড়িতেই অগ্নিদগ্ধ ঋতব্রতপন্থী বিধায়ক বায়রন বিশ্বাস, শারীরিক অবস্থা আশঙ্কাজনক

 

Country

3 months ago

Anti-Congress Poster: কংগ্রেসকে বিঁধে পোস্টার দিল্লিতে পোস্টার, ইন্ডি জোটের বৈঠকের আগে শোরগোল

Anti-Rahul Posters Surface Ahead of INDIA Bloc Meeting
Anti-Rahul Posters Surface Ahead of INDIA Bloc Meeting

 

নয়াদিল্লি, ৮ জুন : ইন্ডি জোটের বৈঠকের আগে দিল্লির একাধিক গুরুত্বপূর্ণ মোড় ও গোল চত্বরে কংগ্রেস এবং লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধীকে নিশানা করে পোস্টার পড়েছে। পোস্টারগুলিতে বিরোধী শিবিরেরই কয়েক জন শীর্ষ নেতার অতীত মন্তব্য তুলে ধরা হয়েছে। এর মধ্যে রয়েছেন এনসিপি প্রধান শরদ পওয়ার, তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, ডিএমকে নেতা উদয়নিধি স্টালিন এবং আম আদমি পার্টির জাতীয় আহ্বায়ক অরবিন্দ কেজরিওয়াল। পোস্টারগুলিতে রাহুল গান্ধী এবং কংগ্রেস সম্পর্কে তাঁদের বিভিন্ন মন্তব্যকে সামনে আনা হয়েছে। তবে কারা এই পোস্টার লাগিয়েছে, এখনও স্পষ্ট নয়। কংগ্রেস বা জোটের অন্য শরিকদের তরফেও কোনও প্রতিক্রিয়া মেলেনি।

You might also like!