Breaking News
 
Assam polls 2026: অসমে বিজেপির প্রথম প্রার্থিতালিকা প্রকাশ, জালুকবাড়ি থেকে ফের লড়বেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা Mamata Banerjee: ‘দিল্লি থেকে রিমোট কন্ট্রোল চলছে!’ অফিসারদের ভিন্‌রাজ্যে পাঠানো নিয়ে কমিশনকে তোপ মমতার West Bengal Assembly Election: পানিহাটিতে হাই-ভোল্টেজ লড়াই! তৃণমূলের দুর্গে বিজেপির বাজি ‘অভয়া’র মা, কোন দিকে ঘুরবে জনমত? West Bengal Assembly Election: ১৩ আইপিএস-এর বিদায় ঘণ্টা বাজল! কিন্তু ভোটের ময়দানে বিধাননগর ও শিলিগুড়িতে কেন পুরনো মুখেই ভরসা? West Bengal Assembly Election: শুভেন্দুর ভবানীপুর সফরে ‘গো ব্যাক’ ধ্বনি! পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলে থানা ঘেরাও বিরোধী দলনেতার West Bengal Assembly Election:ভাঙড়ে ফের রক্তপাত! নিভৃত এলাকায় বোমা তৈরির সময় বিপত্তি, বিস্ফোরণে উড়ে গেল চাল

 

Country

1 year ago

Delhi weather Update : দূষণ কমছে দিল্লিতে, ঠান্ডায় কাঁপছে দিল্লি-সহ উত্তর ভারত

Delhi weather Update
Delhi weather Update

 

নয়াদিল্লি, ৬ ডিসেম্বর : রাজধানী দিল্লিতে ধীরে ধীরে কমছে তাপমাত্রার পারদ, একইসঙ্গে দূষণও তুলনামূলকভাবে অনেকটাই কমেছে। শুক্রবার সকালেও শীতের আমেজ গায়ে মেখেই ঘুম ভেঙেছে দিল্লীবাসীর। আর দূষণ কমায় স্বস্তির নিঃশ্বাসও ফেলছেন রাজধানীর বাসিন্দারা।

দূষণ অনেকটাই কমলেও, শুক্রবার সকালে রাজধানীর নানা অঞ্চল ধোঁয়াশার হালকা আস্তরণে ঢেকে ছিল। সঙ্গে ছিল হালকা কুয়াশা। দিল্লি-সহ সমগ্র উত্তর ভারতেই ধীরে ধীরে শীত বাড়ছে। শীতল হাওয়ায় ঠান্ডার পরশ উত্তর প্রদেশেও।

ভারতীয় আবহাওয়া দফতরের পক্ষ থেকে জানানো হয়েছে, ৭ ডিসেম্বর থেকে বেশ কিছু পশ্চিমী ঝঞ্ঝা আসতে চলেছে, এর ফলে ৮ ও ৯ ডিসেম্বর উত্তর-পশ্চিম ভারতে বৃষ্টি হতে পারে। ৭-৮ ডিসেম্বরের মধ্যে দক্ষিণ পঞ্জাব ও হরিয়ানার কিছু অংশে কুয়াশা থাকতে পারে। আপাতত তাপমাত্রা খুব বেশি নামবে না।

You might also like!