Country

2 years ago

Rajasthan :রাজস্থানের করণপুর আসনে চলছে ভোটগ্রহণ, ভোট দিলেন সুরেন্দ্র পাল সিং

Rajasthan Minister Surendra Pal Singh
Rajasthan Minister Surendra Pal Singh

 

শ্রীগঙ্গানগর, ৫ জানুয়ারি : রাজস্থানের শ্রীগঙ্গানগর জেলার করণপুর বিধানসভা আসনে চলছে ভোটগ্রহণ। শুক্রবার সকালে শুরু হয়েছে ভোটগ্রহণ, সকাল সকাল ভোট দিয়েছেন বিজেপি প্রার্থী তথা রাজস্থানের মন্ত্রী সুরেন্দ্র পাল সিং। ভোট দেওয়ার আগে তিনি বলেন, "আমি সরকারের প্রতিটি মেয়াদে মন্ত্রী ছিলাম, আমি ভৈরন সিং শেখাওয়াতের সময় মন্ত্রী ছিলাম, বসুন্ধরা রাজের মেয়াদে দু'বার এবং এখন এই সরকারের অধীনেও, তাই এটা নতুন কিছু নয়। আমার অভিজ্ঞতা দেখে দল যদি আমাকে কোনও পদ ও সম্মান দেয় তাহলে এই অঞ্চলের জন্যও এটা গর্বের বিষয়।”

উল্লেখ্য, কংগ্রেস প্রার্থী গুরমিত সিং কুন্নারের মৃত্যুর পর এই আসনের নির্বাচন বাতিল হয়ে যায়। রাজ্যের ২০০টি বিধানসভা আসনের মধ্যে ১৯৯টি আসনের জন্য ভোট অনুষ্ঠিত হয় ২৫ নভেম্বর এবং ৩ ডিসেম্বর ভোট গণনা হয়। অবশেষে শুক্রবার করণপুর বিধানসভা আসনে ভোটগ্রহণ হচ্ছে।


You might also like!