
মুর্শিদাবাদ, ১৬ জানুয়ারি : তৃণমূল নেতা সাকেত গোখেলের গ্রেফতারি নিয়ে সুর চড়ালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সোমবার মুখ্যমন্ত্রী অভিযোগ করেন, বঙ্গভবনের সিসিটিভি ফুটেজ নিয়ে গিয়েছে দিল্লি ও গুজরাত পুলিশ।
মুখ্যমন্ত্রী বলেন, “বঙ্গভবন থেকে গ্রেফতার করেছে। রাজস্থান থেকে। কয়েকদিন আগে শুনলাম আবার বঙ্গভবন থেকে গ্রেফতার করেছে। বঙ্গভবন রাজ্যের সম্পত্তি। বিনা অনুমতিতে গেলে আইনত ব্যবস্থা নিতে হবে। আইন আইনের পথে চলবে। না জিজ্ঞেস করে অনুমতি নিয়ে বাড়িতে ঢুকতে চাইতে পারো। কিন্তু অনুমতি না দেওয়ার পর বেআইনিভাবে গুজরাট পুলিশ বঙ্গভবনে ঢুকেছে। সব সিসিটিভি ফুটেজ নিয়ে গিয়েছে। গণতন্ত্রে যারা বুলডোজার চালায় তাদের বলি বুলডোজারের পরিবর্তে বুলডোজার নয়। তাদের ক্লোজার হবে।”
পঞ্চায়েত নির্বাচন যত এগিয়ে আসছে, শাসক-বিরোধী আক্রমণের ঝাঁজ যে তত বাড়ছে তা ক্রমশ স্পষ্ট হচ্ছে। সোমবার মুর্শিদাবাদের সাগরদিঘিতে বক্তব্য রাখতে গিয়ে সাকেত গোখেলের গ্রেফতারি নিয়ে সুর চড়ান মমতা।
