Country

3 years ago

PM Narendra Modi : হুবলিতে প্রধানমন্ত্রীর রোড শোয়ের সময় নিরাপত্তার বেষ্টনী ভেঙে ঢুকে পড়লেন এক যুবক

Narendra Modi
Narendra Modi

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ বৃহস্পতিবার জাতীয় যুব উৎসব উপলক্ষে হুবলিতে গিয়েছিলেন প্রধানমন্ত্রী , সেখানেই রোড শো ছিল প্রধানমন্ত্রী নরেদ্র মোদীর,  রোড শোয়ের সময় নিরাপত্তার বেষ্টনী টপকে আচমকাই এক ব্যক্তি ফুলের মালা নিয়ে তাঁর খুব কাছে চলে আসেন। তাঁকে সঙ্গে সঙ্গে সরিয়ে দেন প্রধানমন্ত্রীর দায়িত্বে থাকা নিরাপত্তারক্ষীরা। 

রোড শো চলাকালীন রাস্তার দু’পাশে তখন প্রচুর মানুষ ভিড় জমিয়েছিলেন। প্রধানমন্ত্রী তাঁর গাড়ির ফুটবোর্ডে দাঁড়িয়ে রাস্তার দু’পাশে থাকা জনতার উদ্দেশে হাত নাড়ছিলেন। তখনই এই ঘটনা ঘটে। তবে , প্রধানমন্ত্রী ওই যুবকের হাত থেকে শেষ মুহূর্তে মালাটি নেন এবং গাড়ির বনেটের উপরে রাখেন। 

তবে এই ঘটনার পর প্রধানমন্ত্রীর নিরাপত্তা বলয় নিয়ে প্রশ্ন উঠেছে। প্রসঙ্গত, প্রধানমন্ত্রীর নিরাপত্তায় থাকে স্পেশাল প্রোটেকশন গ্রুপ (এসপিজি)। তার বর্হিবলয়ে নিরাপত্তার দায়িত্বে থাকে রাজ্য পুলিশ। সেই সমস্ত বলয় ভেঙে কী ভাবে যুবক ঢুকে পড়লেন, তা নিয়ে প্রশ্ন উঠেছে। যদিও হুবলির পুলিশ কমিশনার দাবি করেছেন, প্রধানমন্ত্রীর নিরাপত্তায় কোনও রকম গাফিলতি হয়নি।


You might also like!