
নয়াদিল্লি, ১ জানুয়ারি : মঙ্গলবার ১০৮তম ভারতীয় বিজ্ঞান কংগ্রেস (আইএসসি) ভাষণ দেবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। রবিবার প্রধানমন্ত্রীর কার্যালয় জানিয়েছে, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ৩ জানুয়ারি সকাল ১০:৩০ টায় ভিডিও কনফারেন্সের মাধ্যমে ১০৮ তম ভারতীয় বিজ্ঞান কংগ্রেস (আইএসসি) ভাষণ দেবেন।
বিজ্ঞান ও প্রযুক্তিতে নারীদের অবদান তুলে ধরতে একটি বিশেষ অনুষ্ঠানেরও আয়োজন করা হবে এবং বিশিষ্ট নারী বিজ্ঞানীদের বক্তৃতাও থাকবে। আইএসসির পাশাপাশি আরও অনেক অনুষ্ঠানের আয়োজন করা হবে। শিশুদের মধ্যে বৈজ্ঞানিক আগ্রহ ও মেজাজকে উৎসাহিত করার জন্য শিশু বিজ্ঞান কংগ্রেসেরও আয়োজন করা হবে। বিজ্ঞান কংগ্রেসের প্রথম অধিবেশন ১৯১৪ সালে অনুষ্ঠিত হয়।
