Country

3 years ago

PM Modi : ২ মার্চ রাইসিনা সংলাপের অষ্টম সংস্করণের সূচনা করবেন প্রধানমন্ত্রী, প্রধান অতিথি জর্জিয়া মেলোনি

Modi  d
Modi d

 

নয়াদিল্লি, ১ মার্চ  : ‘রাইসিনা সংলাপ’-এর অষ্টম সংস্করণ বৃহস্পতিবার নতুন দিল্লিতে শুরু হচ্ছে। চলবে আগামী চৌঠা মার্চ পর্যন্ত। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামীকাল নতুন দিল্লিতে এই আলোচনা মালার সূচনা করবেন।

ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলানি উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির আসন অলঙ্কৃত করবেন। বৃহস্পতিবারই দু''দিনের সফরে ভারতে আসছেন ইতালির প্রধানমন্ত্রী। এ বছরের ‘রাইসিনা সংলাপ’-এর মূল বিষয় বস্তু হল ‘প্ররোচনা, অনিশ্চয়তা ও অশান্তির ঝড়ের মধ্যে নতুন আশার আলো’।

You might also like!