Country

3 years ago

Narendra Modi : অগ্নিবীরদের সঙ্গে মতবিনিময় প্রধানমন্ত্রীর, প্রথম ব্যাচের সঙ্গে কথা বললেন প্রতিরক্ষামন্ত্রীও

Narendra Modi
Narendra Modi

 

নয়াদিল্লি, ১৬ জানুয়ারি : নতুন নিয়োগপ্রাপ্ত অগ্নিবীরদের প্রথম ব্যাচের সঙ্গে মতবিনিময় করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সোমবার ভিডিও কনফারেন্সিংয়ের মাধ্যমে অগ্নিবীরদের সঙ্গে আলাপচারিতায় অংশ নেন প্রধানমন্ত্রী। ভার্চুয়ালি মিলিত হন প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিংও। নতুন নিয়োগপ্রাপ্ত অগ্নিবীরদের প্রথম ব্যাচের সঙ্গে এদিন মতবিনিময় করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং।

গত বছরের ১৪ জুন ঘোষিত অগ্নিপথ প্রকল্পের অধীনে, তিনটি বাহিনী সাড়ে ১৭ বছর থেকে ২১ বছরের মধ্যে যুবকদের চার বছরের জন্য নিয়োগ করেছে। অগ্নিবীরদের নিয়োগের সময় বয়স হতে হবে সাড়ে ১৭-২৩ বছর। প্রথমে সর্বোচ্চ বয়স ২১ বছর বলে ঘোষণা করা হয়েছিল। কিন্তু, অগ্নিপথ প্রকল্পকে ঘিরে বিক্ষোভ শুরু হওয়ার পর তা বাড়িয়ে ২৩ করা হয়েছে।

You might also like!