Breaking News
 
Giorgia Meloni: মোদি-মেলোনি বন্ধুত্বের চর্চার মাঝেই রসিকতা,‘দিল্লি থেকে ভোটে দাঁড়ান…’, প্রস্তাব উপ-প্রধানমন্ত্রীর CM Suvendu Adhikari: বঙ্কিমচন্দ্রের জন্মজয়ন্তীতে বড় ঘোষণা, বাংলায় গড়ে উঠবে জাতীয় মানের ‘বন্দে মাতরম’ মিউজিয়াম Abhishek Banerjee: ডিজে মামলায় নতুন মোড়, কণ্ঠস্বরের নমুনা নিয়ে হাই কোর্টে অভিষেকের চ্যালেঞ্জ Darkest chapter: ৫০ বছর পর ইতিহাসের পাতায় জরুরি অবস্থা, এনসিইআরটি বইয়ে জায়গা পেল ইন্দিরা জমানার বিতর্কিত অধ্যায় Mamata Banerjee: একুশে জুলাইয়ে অস্তিত্বের লড়াই, ‘বেইমান নই’ বার্তায় সংগঠন ধরে রাখতে মরিয়া কালীঘাট তৃণমূল CM Suvendu Adhikari: তারাতলা বিপর্যয়ের পর বড় সিদ্ধান্ত সরকারের, কলকাতা-সহ একাধিক এলাকায় বন্ধ নির্মাণকাজ

 

Country

3 years ago

Narendra Modi : বাজেট অধিবেশন উত্তাল হওয়ার শঙ্কা, সরকারের কৌশল নিয়ে শীর্ষ মন্ত্রীদের সঙ্গে বৈঠক প্রধানমন্ত্রীর

PM Modi held meeting with ministers
PM Modi held meeting with ministers

 

নয়াদিল্লি, ২ ফেব্রুয়ারি : সংসদের বাজেট অধিবেশন উত্তাল হওয়ার শঙ্কা রয়েছে, নিজেদের কৌশল নিয়ে ইতিমধ্যেই বৈঠক করেছেন সমমনোভাবাপন্ন বিরোধী দলগুলি। এমতাবস্থায় বৃহস্পতিবার সকালে শীর্ষ মন্ত্রীদের সঙ্গে বৈঠক করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বাজেট অধিবেশনে সরকারের কৌশল নিয়ে এদিন আলোচনা হয়েছে বলে মনে করা হচ্ছে। বৃহস্পতিবার সকালের বৈঠকে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় মন্ত্রী রাজনাথ সিং, অমিত শাহ, অনুরাগ ঠাকুর, নির্মলা সীতারমন, প্রহ্লাদ যোশী, পীযূষ গোয়েল, নীতীন গড়কড়ি, কিরেণ রিজিজু প্রমুখ। সংসদে এই বৈঠক হয়।

এদিকে, সংসদের বাজেট অধিবেশনে নিজেদের রণকৌশল ঠিক করতে এদিন সকালেই বৈঠকে বসেছিল বিরোধীরা। এদিন সকালে সমমনোভাবাপন্ন বিরোধী দলগুলি নিজেদের মধ্যে রণকৌশল নিয়ে বৈঠক করেছে। এই বৈঠকে উপস্থিত ছিলেন কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে, কংগ্রেস নেতা কে সি বেণুগোপাল, তৃণমূল কংগ্রেস সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায়, ডেরেক ও'ব্রায়েন, শিবসেনার (উদ্ধব ঠাকরে শিবির) সাংসদ সঞ্জয় রাউত, ডিএমকে সাংসদ কানিমোঝি, সমাজবাদী পার্টির সাংসদ রামগোপাল যাদব প্রমুখ।


You might also like!