Country

1 year ago

President Draupadi Murmu:পরোপকার সবথেকে গুরুত্বপূর্ণ আধ্যাত্মিক মূল্যবোধের মধ্যে একটি : রাষ্ট্রপতি

President Draupadi Murmu
President Draupadi Murmu

 

নয়াদিল্লি, ২৭ মে : জনকল্যাণ অর্থাৎ পরোপকার সবথেকে গুরুত্বপূর্ণ আধ্যাত্মিক মূল্যবোধের মধ্যে একটি। বললেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। সোমবার নতুন দিল্লিতে ব্রহ্মা কুমারীদের উদ্যোগে আয়োজিত একটি স্বচ্ছ ও স্বাস্থ্যকর সমাজের জন্য আধ্যাত্মিক ক্ষমতায়নের জাতীয় সূচনা অনুষ্ঠানে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু বলেছেন, "স্বার্থের ঊর্ধ্বে উঠে জনকল্যাণের চেতনায় কাজ করা অভ্যন্তরীণ আধ্যাত্মিকতার সামাজিক প্রকাশ।"

রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু আরও বলেছেন, "আধ্যাত্মিক ক্ষমতায়নই প্রকৃত ক্ষমতায়ন। কোনও ধর্ম অথবা সম্প্রদায়ের অনুসারীরা আধ্যাত্মিকতার ভিত্তি থেকে বিচ্যুত হলে তাঁরা ধর্মান্ধতার শিকার হয় এবং অস্বাস্থ্যকর মানসিকতায় ভোগে। আধ্যাত্মিক মূল্যবোধ সকল ধর্মের মানুষকে একে অপরের সাথে সংযুক্ত করে।" রাষ্ট্রপতির কথায়, "বিশ্ব ইতিহাসের সোনালী অধ্যায় ও দেশের ইতিহাস সর্বদা আধ্যাত্মিক মূল্যবোধের উপর নির্ভরশীল। বিশ্ব ইতিহাস এই সত্যের সাক্ষী যে, আধ্যাত্মিক মূল্যবোধকে উপেক্ষা করে শুধুমাত্র বস্তুগত উন্নতির পথ অবলম্বন করাই শেষ পর্যন্ত বিপর্যয়কর প্রমাণিত হয়েছে।"


You might also like!