Country

2 years ago

Manohar Lal Khattar:১.৮৯ লক্ষ কোটি টাকার বাজেট পেশ খাট্টারের, কৃষক স্বার্থে বড় ঘোষণা হরিয়ানার মুখ্যমন্ত্রীর

Manohar Lal Khattar
Manohar Lal Khattar

 

চন্ডীগড়, ২৩ ফেব্রুয়ারি : নিজস্ব পঞ্চম বাজেট পেশ করলেন হরিয়ানার মুখ্যমন্ত্রী মনোহর লাল খাট্টার। শুক্রবার বিধানসভায় রাজ্য বাজেট পেশ করেছেন হরিয়ানার মুখ্যমন্ত্রী। বাজেটে কৃষকদের কল্যাণের স্বার্থে বেশ কয়েকটি পদক্ষেপের কথা ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী, যার মধ্যে রয়েছে কৃষকদের সুদ এবং জরিমানা মকুব করা। শুক্রবার ২০২৪-২৫ আর্থিক বছরের বাজেট পেশ করার সময়, খাট্টার বলেন, ১৪টি ফসল নূন্যতম সহায়ক মূল্যে (এমএসপি) কেনা হবে। তিনি বলেন, ২০২৩-২৪ সালে কৃষি উৎপাদন ৮.১ শতাংশ হারে বেড়েছে, যা দেশের মধ্যে সর্বোচ্চ।

মনোহর লাল খাট্টার বাজেট পেশ করার সময় বলেছেন, ২০২৩-২৪ সালে কৃষি উৎপাদন ৮.১ শতাংশ হারে বৃদ্ধি পেয়েছে, যা দেশে মধ্যে সর্বোচ্চ। কৃষকরা আমাদের ভারতীয় অর্থনীতির মেরুদণ্ড। হরিয়ানা সরকার কৃষকদের সুবিধার জন্য গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিয়েছে- সরকার ২০২৩ খরিফ এবং রবি মরসুমে সরাসরি কৃষকদের অ্যাকাউন্টে ২৯,৮৭৬ কোটি টাকা জমা দিয়েছে। খাট্টার আরও বলেছেন, "হরিয়ানা সরকার আমাদের কৃষকদের অবদান বোঝে এবং আমরা আমাদের সর্বোত্তম অবদান রাখতে এবং তাদের পাশে দাঁড়াতে দৃঢ়প্রতিজ্ঞ। এখনও পর্যন্ত, ২০২৩-২৪ আর্থিক বছরে, ই-ক্ষতিপূরণ পোর্টালের মাধ্যমে ক্ষতিপূরণ হিসাবে ২৯৭.৫৮ কোটি টাকা সরাসরি কৃষকদের অ্যাকাউন্টে জমা করা হয়েছে।

You might also like!