Breaking News
 
Iran-Israel conflict: ট্রাম্পের নিশানায় খামেনেই! ‘খুনিকে ক্ষমা নয়’, নিজের জীবন বাঁচাতেই কি ইরান আক্রমণের নির্দেশ? বিশ্বজুড়ে চাঞ্চল্য F-15 fighter jet: কুয়েতের আকাশে মার্কিন বিমানের সলিল সমাধি! ইরানের পাল্টাচালে বিপাকে বাইডেন প্রশাসন, উত্তপ্ত আরব দুনিয়া Iran conflict: মধ্য প্রাচ্যে যুদ্ধ-অশান্তি, দিল্লি ও মুম্বই বিমানবন্দরে বাতিল একাধিক বিমান Ayatollah Ali Khamenei Dead: ইরানের সর্বোচ্চ নেতা খামেনেই নিহত, ৪০-দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা Earthquake: কলকাতায় কম্পন! দুপুরের তিলোত্তমায় ভূকম্পন আতঙ্ক, বহুতল থেকে হুড়মুড়িয়ে নিচে নামলেন বাসিন্দারা Rinku Singh's father: ক্রিকেট বিশ্বে শোকের ছায়া! ক্যানসারের মরণব্যাধি কেড়ে নিল রিঙ্কু সিংয়ের বাবাকে, ভেঙে পড়েছেন তারকা ব্যাটার

 

Country

9 months ago

Locals start returning home in Poonch: শান্তি ফিরেছে এলওসি-তে, পুঞ্চে বাড়ি ফিরলেন শেষ গ্রামের বাসিন্দারা

J&K, Locals start returning home in Poonch's
J&K, Locals start returning home in Poonch's

 

পুঞ্চ, ১৬ মে : ভারত ও পাকিস্তানের মধ্যে সংঘর্ষ-বিরতির পর শান্তি ফিরেছে নিয়ন্ত্রণরেখায়। বিগত কয়েকদিন ধরে গোলাগুলির কোনও ঘটনা ঘটেনি। শান্তি ফিরতেই নিজেদের বাড়ি ফিরে আসছেন সীমান্তবর্তী গ্রামের বাসিন্দারা। পাকিস্তান অধিকৃত কাশ্মীরের (পিওকে) খুব কাছে অবস্থিত সালোত্রিতে নিয়ন্ত্রণ রেখার অদূরে শেষ গ্রামের বাসিন্দারা নিজেদের বাড়িতে ফিরে এসেছেন। গত ৬-৭ মে পাকিস্তানের ভারী গোলাগুলি বর্ষণের সময় প্রাণ বাঁচিয়ে তাঁরা পালিয়ে গিয়েছিলেন।

হাসান মহম্মদ নামে স্থানীয় এক বাসিন্দা বলেছেন, "আমি ১৯৬৫ এবং ১৯৭১ সালের যুদ্ধ দেখেছি, কারণ আমার জন্ম ১৯৪৭ সালে। এমন পরিস্থিতি ১৯৬৫ অথবা ১৯৭১ সালেও দেখা যায়নি। আমরা এখানে থাকতে পারিনি, তাই আমরা সুরানকোটে চলে এসে স্থানীয়দের সঙ্গে সেখানে বসবাস শুরু করি। সেখানকার মানুষ আমাদের অনেক সাহায্য করেছে। এখন আমরা আমাদের বাড়িতে ফিরে এসেছি।"


You might also like!