Country

3 years ago

Narendra Modi : পরাক্রম দিবস : সোমবার আন্দামান ও নিকোবরের ২১টি দ্বীপের নামকরণ করবেন প্রধানমন্ত্রী

Andaman
Andaman

 

নয়াদিল্লি, ২২ জানুয়ারি : প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামীকাল পরাক্রম দিবসে ‘পরমবীর চক্র’ প্রাপকদের নামে আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জের ২১-টি দ্বীপের নামকরণ করবেন। ভিডিও কনফারেন্সিং-এর মাধ্যমে সকাল ১১-টায় তিনি এই অনুষ্ঠানে যোগ দেবেন।


নেতাজী সুভাষচন্দ্র বসু দ্বীপে নির্মিত জাতীয় স্মৃতি সৌধের মডেলের উদ্বোধন করবেন তিনি। ২৩-শে জানুয়ারী নেতাজী সুভাষচন্দ্রের জন্মদিনটিকে সরকার পরাক্রম দিবস হিসেবে ঘোষণা করেছিল। সেই উপলক্ষ্যে ‘পরমবীর চক্র’ প্রাপকদের নামে আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জের ২১-টি দ্বীপের নামকরণ করবেন প্রধানমন্ত্রী।

You might also like!