Breaking News
 
Vivekananda Merit Scholarship :শিক্ষাক্ষেত্রে বড় পদক্ষেপ, মেধাবী ছাত্রছাত্রীদের জন্য চালু হল বিবেকানন্দ মেরিট স্কলারশিপ Chief Minister Suvendu Adhikari : র্নীতি ও কাটমানি খতিয়ে দেখতে কমিশন গড়লেন শুভেন্দু, সঙ্গে নারী নির্যাতন নিয়েও আলাদা কমিশন CM Suvendu Adhikari starts Janatar darbar : সল্টলেকে বিজেপি দফতরে শুভেন্দুর ‘জনতার দরবার’, জনতার সমস্যা শুনে মিলল স্বস্তি Suvendu Adhikary: “কাশ্মীরে বন্ধ হয়েছে, এখানেও হবে”—পার্ক সার্কাসে দাঁড়িয়ে শুভেন্দুর হুঁশিয়ারি ,গ্রেফতার ৪০ Suvendu Adhikari :রাজ্য রাজনীতিতে তোলপাড়, আর জি কর ইস্যুতে স্বাস্থ্যসচিবকে জরুরি তলব মুখ্যমন্ত্রীর Annapurna Bhandar : অন্নপূর্ণা ভাণ্ডার স্কিমে নতুন ঘোষণা, ১ জুন থেকেই ৩ হাজার টাকা পাবেন নির্দিষ্ট উপভোক্তারা

 

Country

2 years ago

Manipur:মণিপুরে ইমফল-শিলচর মহাসড়কের বিভিন্ন স্থানে ধস, অবরুদ্ধ ৫০০-র বেশি পণ্যবাহী ট্রাক

Over 500 cargo trucks blocked at various places on Imphal-Silchar highway in Manipur
Over 500 cargo trucks blocked at various places on Imphal-Silchar highway in Manipur

 

ইমফল, ১৭ আগস্ট : মণিপুরে কযেকটি স্থানে ব্যাপক ধস নেমেছে। ফলে ইমফল-শিলচর (দক্ষিণ অসম) মহাসড়কে অবরুদ্ধ হয়ে পড়েছে ৫০০-র বেশি পণ্যবাহী ট্রাক।

গত কয়েকদিন ধরে অবিরাম বৃষ্টিপাত হচ্ছে মণিপুরে, বিশেষ করে ননে জেলা ও সংলগ্ন অঞ্চলে। ফলে ইমফল-শিলচরগামী ৩৭ নম্বর মহাসড়কের ইরাং ও আওয়াংখুল পার্ট-২, খোংসাং ও আওয়াংখুল এবং রাংখুই গ্রামের বিভিন্ন এলাকায় ভূমিধস হয়েছে। ব্যাপক ভূমিধসের ফলে প্রতিবেশী দুই রাজ্যগামী পাঁচ শতাধিক পণ্যবাহী ট্রাক অবরুদ্ধ হয়ে পড়েছে। এতে খাদ্য ও জ্বালানি সরবরাহেও ব্যাঘাত ঘটছে।

তবে সংশ্লিষ্ট জেলা প্রশাসন এবং জাতীয় সড়ক নির্মাণ সংস্থার কর্মীরা ধস সরানোর কাজ শুরু করেছে।


You might also like!