Breaking News
 
Supreme Court : গ্রেপ্তার হোক বা আটক, ২৪ ঘণ্টার মধ্যে আদালতে পেশ বাধ্যতামূলক, বড় নির্দেশ সুপ্রিম কোর্টের US Sanctions Indian Couple: ভোটে ধাক্কার পরই ট্রাম্পের কড়া পদক্ষেপ, ইরানি তেল বাণিজ্যে নিষেধাজ্ঞার মুখে ভারতীয় দম্পতি Agnimitra Paul: পথকুকুরদের জন্য ফিডিং জোন, হাসপাতাল থেকে শ্মশান তৈরির পরিকল্পনা! বড় ঘোষণা অগ্নিমিত্রার Foreign Donors And Pak Links: ‘পাকিস্তানি রাজনীতিবিদরা টাকা জোগাচ্ছেন’, ককরোচদের বিরুদ্ধে বিস্ফোরক দাবি কেন্দ্রীয় মন্ত্রীর CM Suvendu Adhikari: কৃষকদের জন্য একগুচ্ছ বড় ঘোষণা শুভেন্দুর, আলু রপ্তানিতে ছাড় থেকে ক্ষতিপূরণ, জানুয়ারিতে চালু ‘ভরসা’ প্রকল্প Election Commission: ফর্ম ৬ জমার নিয়মে বদল, SIR চলা রাজ্যগুলিতে ডিক্লারেশন বাধ্যতামূলক নয়

 

Amaranth Yatra : অমরনাথ যাত্রায় রেকর্ড, ১০ দিনে ২ লক্ষের বেশি তীর্থযাত্রীর পবিত্র গুহা দর্শন

Amaranth Yatra (symbolic picture)
Amaranth Yatra (symbolic picture)

 

জম্মু, ১০ জুলাই ঃ এই বছরের অমরনাথ যাত্রা একের পর এক রেকর্ড গড়েই চলেছে। মাত্র ১০ দিনে ২ লক্ষের বেশি পুণ্যার্থী পবিত্র গুহা দর্শন করেছেন। বার্ষিক অমরনাথ যাত্রা চলছে নির্বিঘ্নে ও সুষ্ঠুভাবেই। মঙ্গলবার ভোরে ৫,৪৩৩ জন পুণ্যার্থী অমরনাথের উদ্দেশ্যে রওনা হয়েছে। শ্রী অমরনাথজি শ্রাইন বোর্ডের আধিকারিকরা জানিয়েছেন, ২৯ জুন শুরু হওয়ার পর থেকে গত ১০ দিনে দুই লক্ষেরও বেশি তীর্থযাত্রী দর্শন করেছেন। প্রশাসন সূত্রের খবর, ৫,৪৩৩ জন তীর্থযাত্রীর আরেকটি দল মঙ্গলবার ভোরে ভগবতী নগর যাত্রী নিবাস থেকে উপত্যকার উদ্দেশ্যে দু'টি এসকর্টেড কনভয়ে রওনা হয়েছে। প্রথম এসকর্টেড কনভয় ৮৯টি গাড়িতে ১,৯৭১ জন পুণ্যার্থী নিয়ে মঙ্গলবার ভোররাত ৩.১৩ মিনিট নাগাদ উত্তর কাশ্মীরের বালতাল বেসক্যাম্পের উদ্দেশ্যে রওনা হয়েছে। ১২৪টি গাড়িতে ৩,৪৬২ জন পুণ্যার্থী নিয়ে একটি দ্বিতীয় এসকর্টেড কনভয় ভোর ৪.০৩ মিনিট নাগাদ ছেড়ে যায়।

শেয়ার করুন:

You might also like!

    লোড হচ্ছে…