
দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ ভারত এক্সপ্রেস ট্রেনে পাথর ছোঁড়ার মতো অপরাধ রুখতে এবার ব্যবহার করা হল সদ্য অস্কারপ্রাপ্ত নাট্টু নাট্টূ গানের এক বিশেষ মুহুর্ত। উল্লেখ্য, বৃহস্পতিবার বিকেলে পূর্ব রেলের তরফে পাথর ছোঁড়ার মতো অপরাধ করতে নিষেধের এমনই এক প্রচার পোস্টার প্রকাশ করল। পোস্টারের পাশ্চাৎপটে বন্দে ভারত এক্সপ্রেসের ছবি, তার উপর সুপার ইমপোজ করা সদ্য অস্কার পুরস্কার প্রাপ্ত ‘নাটু নাটু’ সেই ছবি, যাতে দেখা যাচ্ছে রামচরণ ও এনটিআর জুনিয়রকে নাচের ভঙ্গিতে। তাতে লেখা ‘পেল্টিং স্টোনস অন মুভিং ট্রেন ইজ নট ফান। না ফেকো পাত্থর ট্রেন পর।’ পূর্ব রেলের লোগো সম্বলিত এই পোস্টার দেখে অনেকেই রীতিমতো ভিরমি খেয়েছে। তাঁদের প্রশ্ন, ‘নাটু নাটু’র দৃশ্যে তো ‘বন্দে ভারত এক্সপ্রেসে’র দেখা পাওয়া যায়নি। তবে এই সতর্কতার পোস্টারে তা এল কী করে? এই পোস্টার কতটা আইন সঙ্গত সে নিয়েও উঠেছে না না প্রশ্ন।
আবার অনেকে এই পোস্টার দেখে বেশ মজা পেয়েছেন। বলা হচ্ছে, অস্কারজয়ী এই গানকে হাতিয়ার করে যদি পোস্টারে মানুষজন সচেতন হন, তাহলে আখেরে জনগনেরই ভাল হবে।
এ ব্যাপারে পূর্ব রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক কৌশিক মিত্র জানান, এটা সচেতনতার প্রচারমূলক পোস্টার। কোনো আইন ভাঙ্গা হয় নি। আইনগত কোনও সমস্যা হলে তা রেল নিজের মত করে ব্যবস্থা করবে।
