2 years ago
GST: স্বাস্থ্যক্ষেত্রে জিএসটিতে না! সরকারকে চিঠি দেশের অ্যালোপ্যাথি চিকিৎসকদের বৃহত্তম সংগঠনের
No GST in health!
দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ দেশের সর্বত্র গুডস অ্যান্ড সার্ভিস ট্যাক্স (জিএসটি) চালু হয়েছিল আজ থেকে সাত বছর আগে অর্থাৎ ২০১৭-র ১ জুলাই। তখনও চিকিৎসকমহল মৃদু প্রতিবাদ জানিয়েছিল এই পন্থার। কিন্তু এবার প্রতিবাদ আরো জোড়ালো করলেন তাঁরা। প্রশ্ন উঠছে, স্বাস্থ্যক্ষেত্রে কেন নেওয়া হবে জিএসটি, এর অর্থ কি মানুষের অসুস্থতার উপরেই কর চাপিয়ে দেওয়া নয়, একটি কল্যাণকারী রাষ্ট্র কী করে এমনটা করতে পারে? আসন্ন সরকারের কাছে স্বাস্থ্যক্ষেত্রে জিএসটি তুলে নেওয়ার প্রত্যাশা ও দাবি নিয়ে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী মনসুখ মাণ্ডব্যকে এবার এই মর্মেই চিঠি দিলো দেশে অ্যালোপ্যাথি চিকিৎসকদের বৃহত্তম সংগঠন ইন্ডিয়ান মেডিক্যাল অ্যাসোসিয়েশন (আইএমএ)।