Breaking News
 
Jitendra Tiwari: পাণ্ডবেশ্বরে বিনিয়োগের ঢল? প্রথম দিনেই ১ হাজার কোটি, ‘কর্মসংস্থান বাড়বে’, দাবি বিধায়কের Calcutta High Court Former Judge: বেহাল রাস্তার জেরে নিত্য যাতায়াতে সমস্যা, ট্রাইব্যুনালের দায়িত্ব থেকে অব্যাহতি চাইলেন অবসরপ্রাপ্ত বিচারপতি UP Rajya Sabha Polls: রিলায়েন্সের শীর্ষকর্তাকেই প্রার্থী! রাজ্যসভা ভোটে অখিলেশের বড় চমক, উত্তরপ্রদেশে নতুন সমীকরণ TMC Faction's Plea Dismissed: ‘সুপ্রিম’ ধাক্কা কালীঘাট তৃণমূলের, ৪ ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজই, বহাল হাই কোর্টের নির্দেশ Dilip Ghosh: ‘ক্ষমতার অপব্যবহার করলে ফল পেতেই হবে’, অনুব্রতকে ঘিরে মন্তব্য দিলীপের PM Modi Hails Pilot: ‘৯/১১-র কায়দায় হামলা রুখেছে ভারতীয়’, বীর পাইলট স্মিত মচ্ছারের প্রশংসায় মোদি

 

Country

2 months ago

Parliament Monsoon Session 2026: ধর্মেন্দ্রর ইস্তফা না হলে আলোচনা নয়! সরব বিরোধীরা, ফের অচল সংসদ

Opposition Members protests at the Parliament
Opposition Members protests at the Parliament

 

দূরন্ত বার্তা ডিজিটাল ডেস্ক:  সংসদের বাদল অধিবেশনের চতুর্থ দিনেও উত্তাল সংসদ। নিট-সহ বিভিন্ন ইস্যুতে বিরোধীদের তুমুল হট্টগোলে দফায় দফায় মুলতুবি হয়েছে লোকসভা ও রাজ্যসভার অধিবেশন। প্রথমে দুপুর বারোটা এবং পরে দুপুর দুটো পর্যন্ত মুলতুবি করে দেওয়া হয়েছে লোকসভা ও রাজ্যসভার অধিবেশন। 

বুধবার রাতেই কেন্দ্রের তরফে স্পষ্ট করে দেওয়া হয়, বিরোধীরা চাইলে সংসদে নিট, প্রশ্নফাঁস-সহ যাবতীয় ইস্যুতে সংসদে আলোচনা হতে পারে। কতক্ষণ এ নিয়ে আলোচনা হবে, কবে হবে, সবটাই ঠিক করবে বিরোধী শিবির। সরকার সব প্রশ্নের জবাব দিতে প্রস্তুত। কিন্তু বিরোধী শিবিরের সাফ শর্ত, কোনওরকম আলোচনা শুরু করার প্রাথমিক শর্তই হল শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা। শিক্ষামন্ত্রী ইস্তফা না দিলে আলোচনা শুরু হতে পারে না। ফলে সার্বিকভাবে সংসদের অচলাবস্থা কাটল না। এদিন ফের বিরোধীদের হট্টগোলের জেরে অধিবেশন মুলতুবি করে দিতে হয়। 

সেই একই দাবিতে বৃহস্পতিবার সকালেও সংসদের মকর দ্বারের সামনে বিক্ষোভ দেখায় বিরোধী শিবির। ধর্মেন্দ্রর ইস্তফার দাবি, পড়ুয়াদের উপর নির্যাতনে অভিযুক্ত পুলিশ আধিকারিকদের বিরুদ্ধে ব্যবস্থার দাবিতে স্লোগান দেওয়া শুরু করেন প্রিয়াঙ্কা গান্ধী, অখিলেশ যাদবরা। তবে এদিন পালটা বিক্ষোভ দেখায় শাসক শিবিরও। রাহুল গান্ধীর প্রধানমন্ত্রীর বাসভবনের সামনে বিক্ষোভ এবং পড়ুয়াদের নিয়ে রাজনীতির অভিযোগে পালটা স্লোগান শুরু করেন শাসক শিবিরের সাংসদরাও। ফলে মকর দ্বারের সামনে সম্মুখসমরে চলে আসে দুই শিবির।

অধিবেশন শুরুর পরও সেই চেনা ছবি। ধর্মেন্দ্র প্রধানের ইস্তফার দাবিতে স্লোগান শুরু করে বিরোধীরা। ওয়েলে নেমে পড়েন বহু বিরোধী সাংসদ। স্পিকার ওম বিড়লা আশ্বাস দেন এই ইস্যুতে সরকারও আলোচনা চায়। কিন্তু তাতে চিড়ে ভেজেনি। স্লোগান চলতে থাকে। অগত্যা অধিবেশন মূলতুবি করে দেওয়া হয়। 

You might also like!