Breaking News
 
Iran-Israel conflict: ট্রাম্পের নিশানায় খামেনেই! ‘খুনিকে ক্ষমা নয়’, নিজের জীবন বাঁচাতেই কি ইরান আক্রমণের নির্দেশ? বিশ্বজুড়ে চাঞ্চল্য F-15 fighter jet: কুয়েতের আকাশে মার্কিন বিমানের সলিল সমাধি! ইরানের পাল্টাচালে বিপাকে বাইডেন প্রশাসন, উত্তপ্ত আরব দুনিয়া Iran conflict: মধ্য প্রাচ্যে যুদ্ধ-অশান্তি, দিল্লি ও মুম্বই বিমানবন্দরে বাতিল একাধিক বিমান Ayatollah Ali Khamenei Dead: ইরানের সর্বোচ্চ নেতা খামেনেই নিহত, ৪০-দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা Earthquake: কলকাতায় কম্পন! দুপুরের তিলোত্তমায় ভূকম্পন আতঙ্ক, বহুতল থেকে হুড়মুড়িয়ে নিচে নামলেন বাসিন্দারা Rinku Singh's father: ক্রিকেট বিশ্বে শোকের ছায়া! ক্যানসারের মরণব্যাধি কেড়ে নিল রিঙ্কু সিংয়ের বাবাকে, ভেঙে পড়েছেন তারকা ব্যাটার

 

Country

3 years ago

Nitish says he is not contender of PM post : জল্পনা ওড়ালেন নীতীশ, গুজবে জল ঢেলে বললেন তিনি প্রধানমন্ত্রী পদের প্রতিদ্বন্দ্বী নন

Nitish says he is not contender of PM post
Nitish says he is not contender of PM post

 

পাটনা, ১০ আগস্ট  ‍‍: বিগত কয়েক বছরে নীতীশ ডিগবাজি খেয়েছেন অনেকবার, সর্বশেষতম ডিগবাজি খেয়েছেন মঙ্গলবারই। বিহারের মুখ্যমন্ত্রী পদ থেকে নীতীশ কুমারের ইস্তফা দেওয়ার পরই বিহার তথা জাতীয় রাজনীতিতে জল্পনা চলছে, তাহলে কী প্রধানমন্ত্রিত্বই পাখির চোখ নীতীশের? যদিও সেই জল্পনায় বুধবার নীতীশ নিজেই জল ঢেলে দিয়েছেন। এদিন দুপুরের অষ্টমবারের জন্য বিহারের মুখ্যমন্ত্রী পদে শপথ নেওয়ার পর নীতীশ বলেছেন, তেমন ধরনের কোনও পদের প্রতিযোগী নই (প্রধানমন্ত্রী পদ) আমি।

বিজেপির সঙ্গে সম্পর্ক ছিন্ন কর্রার মঙ্গলবার ইস্তফা, আর বুধবার আরজেডি, কংগ্রেস ও অন্যান্য দলের সঙ্গে হাত মিলিয়ে ফের মুখ্যমন্ত্রী পদে শপথ নিয়েছেন নীতীশ কুমার। এদিন শপথ নেওয়ার পর সাংবাদিকদের প্রশ্নের উত্তরে নীতীশ কুমার বলেছেন, "যারা ২০১৪ সালে ক্ষমতায় এসেছিল, তাঁরা কী ২০২৪ সালে বিজয়ী হবে? আমি চাই ২০২৪ সালের জন্য সবাই (বিরোধীরা) ঐক্যবদ্ধ থাকুক। আমি তেমন ধরনের কোনও পদের প্রতিদ্বন্দ্বী নই (প্রধানমন্ত্রী পদ)।"


You might also like!