Breaking News
 
West bengal Assembly Election: ভবানীপুরে হাড্ডাহাড্ডি লড়াই, মমতা বনাম শুভেন্দু, ২০২৬-এর রাজনৈতিক মহারণে শেষ পর্যন্ত নজর কাড়ল কে? West Bengal Assembly Election Result 2026: বাঙালিয়ানা ভরপুর, ধুতি -পাঞ্জাবির সাজে দিল্লির মঞ্চে মোদী, বাংলার জয়ে উচ্ছ্বাসে ভাসল বিজেপি শিবির Suvendu Adhikari Reacts: ‘সোনার বাংলায় নতুন ভোর’, বিজেপির ঐতিহাসিক জয়ে উচ্ছ্বসিত শুভেন্দু, তৃণমূলকে হটিয়ে প্রথমবার ক্ষমতায় গেরুয়া শিবির সরকারি কাগজপত্র সংরক্ষণে কঠোর বার্তা, নথি সরানো যাবে না—মুখ্যসচিবের নির্দেশ Nawsad Siddique: পরিবর্তনের বাংলায় ভাঙড়ে বাজিমাত নওশাদের, আসন বদলে বিপর্যয় শওকতের West Bengal Assembly Election Result 2026: মুসলিম ভোটব্যাঙ্কে বিজেপির এগিয়ে থাকা—কারণ ব্যাখ্যা করলেন শুভেন্দু

 

Country

2 years ago

Sharad Pawar : আদানির ‘স্তুতি’-তে মুখর পওয়ার

Sarad Pawar (File Picture)
Sarad Pawar (File Picture)

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ নিজের সংসদীয় কেন্দ্র বারামতীতে একটি শিক্ষা প্রতিষ্ঠানে রোবোটিক ল্যাবরেটরির উদ্বোধন উপলক্ষে বক্তৃতা দিচ্ছিলেন পওয়ার। সেই অনুষ্ঠানে তিনি বলেন, “আমরা দেশের প্রথম এ আই (আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স) সেন্টার বানাতে চলেছি। নির্মাণ কাজ চলছে। ২৫ কোটি টাকার প্রকল্প এ’টি। টাকা জোগাড়ের পরে আমরা কাজে ঝাঁপিয়ে পড়েছিলাম। দু’জন সতীর্থকে এ ব্যাপারে সহায়তার আবেদন জানাতে তারা সঙ্গে সঙ্গে সাহায্যের হাত বাড়িয়ে দেন।” এর পরই তিনি বলেন, “প্রথমটি দেশের সব চেয়ে গুরুত্বপূর্ণ একটি নির্মাণ সংস্থা সাইফোটেক। তারা ঠিক করে, এই প্রকল্পে ১০ কোটি টাকা দেবে। এর পর গৌতম আদানির নামটিও এই উপলক্ষে বলতে হয়। তিনি সংস্থাকে ২৫ কোটি টাকার চেক পাঠিয়েছেন। এই সাহায্যের ফলে প্রকল্প দ্রুত গতিতে এগিয়েছে এবং কাজ চলছে।”

প্রসঙ্গত মাস চারেক আগেই আদানির পাশে দাঁড়িয়ে ইন্ডিয়া-র অস্বস্তি তৈরি করেছিলেন পওয়ার। প্রথমে হিন্ডেনবার্গ রিপোর্টে আদানি গোষ্ঠীর বিরুদ্ধে শেয়ারের দরে কারচুপির অভিযোগ ওঠার পরে যৌথ সংসদীয় কমিটি (জেপিসি)-র তদন্তের বিরোধিতা করেছিলেন বর্ষীয়ান এই নেতা। এর পর গত সেপ্টেম্বরে গুজরাতের সানন্দে আদানি গোষ্ঠীর কর্ণধারের পাশে দাঁড়িয়েই এক সঙ্গে একটি কারখানার উদ্বোধন করেন পওয়ার। আদানির বাড়ি এবং অফিসেও গিয়েছিলেন তিনি। পরে এক্স হ্যান্ডলে পওয়ার লেখেন, ‘গুজরাতের চাচরওয়াড়িতে গৌতম আদানির সঙ্গে ভারতের প্রথম ল্যাক্টোফেরিন প্লান্টের উদ্বোধন করতে পেরে সম্মানিত বোধ করছি।’ পওয়ারের এক্স হ্যান্ডলে পোস্ট করা অনুষ্ঠানের ছবি শেয়ার করে বিজেপির জাতীয় মুখপাত্র শেহজ়াদ পুনাওয়ালা লেখেন, ‘ছবি হাজারটা কথা বলছে, কিন্তু যদি রাহুল গান্ধী আদৌ শোনেন। ইন্ডিয়া ব্লকে কেউ রাহুল গান্ধীকে গুরুত্ব দেয় না।’

You might also like!