Country

3 years ago

National Highway:পুনে-বেঙ্গালুরু জাতীয় সড়কে বাস উল্টে ২৭ যাত্রী অল্পের জন্য রক্ষা, জখম ৮

National Highway
National Highway

 

মুম্বই, ১৯ মার্চ  : শনিবার গভীর রাতে পুনে জেলার বাধওয়ান এলাকার চাঁদনি চকের কাছে পুনে-বেঙ্গালুরু জাতীয় সড়কে একটি বেসরকারি বাস নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। এ দুর্ঘটনায় আহত হয়েছেন আট যাত্রী। বাকি ২৭ জন যাত্রী অল্পের জন্য রক্ষা পেলেন। আহতদের কোথরুদ সরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে।

পুলিশ জানিয়েছে, বাসটি শর্মা ট্রাভেলসের। এতে ৩৫ জন যাত্রী ছিলেন। বাসটি মুম্বই থেকে বেঙ্গালুরু যাচ্ছিল। এই বাসের যাত্রী লিঙ্গোজি রাও জানান, বাসটি মুম্বই ছেড়েছিল সন্ধ্যা সাড়ে ৬টায়। পুনের চাঁদনি চক এলাকায় পৌঁছতেই বাসটি হাইওয়ের পরিবর্তে সেবা রোডের দিকে বাঁক নিয়ে হঠাৎ উল্টে যায়।


You might also like!