Akhil Giri : মন্ত্রী অখিলকে লিখিত ক্ষমা চাইতে বলল জাতীয় মহিলা কমিশন

National Commission of Women asked Minister Akhil Giri to write a apology letter
National Commission of Women asked Minister Akhil Giri to write a apology letter

 

নয়াদিল্লি, ১২ নভেম্বর : রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু সম্পর্কে বেফাঁস মন্তব্যের জেরে রাজ্যের কারা দফতরের প্রতিমন্ত্রী অখিল গিরিকে লিখিত ক্ষমা চাইতে বলল জাতীয় মহিলা কমিশন। একইসঙ্গে রাজ্য পুলিশের ডিজিকে এই ঘটনায় তদন্ত করে কড়া ব্যবস্থা নিতে নির্দেশ দিয়েছে কমিশন।

এই মর্মে কমিশনের পক্ষ থেকে চিঠি দেওয়া হয়েছে মন্ত্রী ও ডিজিকে। বিজেপির পরিষদীয় দল ওই মন্ত্রীকে বরখাস্তের দাবি জানানোর জন্য পশ্চিমবঙ্গের রাজ্যপাল লা গণেশনের কাছে সময় চেয়েছে।শুক্রবার নন্দীগ্রামের গোকুলনগরে একটি পথসভায় বিজেপির বিরোধিতা করতে গিয়ে রাষ্ট্রপতি সম্পর্কে একটি বেফাঁস মন্তব্য করেছিলেন মন্ত্রী। তা নিয়ে দেশজুড়ে বিতর্ক শুরু হয়। সেই ঘটনায় শনিবার অবশ্য নিজেকে অনুতপ্ত বলে সংবাদমাধ্যমের সামনে সাফাই দিয়েছেন তিনি। অস্বস্তিতে পড়ে তৃণমূলও অখিলবাবুর মন্তব্যের তীব্র নিন্দা করেছে।

শেয়ার করুন:

You might also like!

    লোড হচ্ছে…