Country

2 years ago

Uttar Pradesh : নাম পরিবর্তন হল প্রতাপগড় রেল স্টেশনের, উত্তর প্রদেশের আরও দুই স্টেশনেরও নামও পাল্টে গেল

Pratapgarh Railway Station  (File picture)
Pratapgarh Railway Station (File picture)

 

লখনউ, ৬ অক্টোবর : নাম পরিবর্তন হয়ে গেল উত্তর প্রদেশের তিনটি রেল স্টেশনের। উত্তর প্রদেশের প্রতাপগড় রেল স্টেশন, এন্টি স্টেশন ও বিশনাতগঞ্জ রেল স্টেশনের নাম পরিবর্তন করা হয়েছে। এই তিনটি স্টেশনই উত্তর প্রদেশের প্রতাপগড় জেলার অন্তর্গত। সংশ্লিষ্ট এলাকার সঙ্গে সম্পর্কিত দেবতাদের নামে স্টেশনগুলির নাম পরিবর্তন করা হয়েছে।

সার্কুলার অনুযায়ী, প্রতাপগড় রেলওয়ে স্টেশনের নাম পরিবর্তন করে রাখা হয়েছে মা বেলহা দেবী ধাম প্রতাপগড় জংশন। এন্টি স্টেশনের নাম পরিবর্তন করে মা চন্ডিকা দেবী ধাম অন্তু রাখা হয়েছে এবং বিশনাতগঞ্জ স্টেশনের নাম পরিবর্তন করে শনিদেব ধাম বিশনাথগঞ্জ করা হয়েছে। রেলের শীর্ষ এক আধিকারিক জানিয়েছেন, এই নাম পরিবর্তনের বিষয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের অনুমোদন মিলেছে।


You might also like!