Country

3 years ago

Pune : পুণে-তে একই পরিবারের ৪ সদস্যের রহস্য-মৃত্যু, তদন্তে পুলিশ

Police
Police

 

পুণে, ১৪ জানুয়ারি : মহারাষ্ট্রের পুণে-তে রহস্যজনকভাবে মৃত্যু হল একই পরিবারের ৪ জন সদস্যের। নিজেদের ঘর থেকেই উদ্ধার হয়েছে ৪ জনের দেহ। শুক্রবার রাতে পুণের মুন্ধুওয়ার কেশবনগর এলাকায় ৪ জনের দেহ উদ্ধার করা হয়েছে। ঘটনার তদন্তে নেমেছে পুলিশ।

মৃতরা হলেন দীপক থোটে (৫৫), তাঁর স্ত্রী ইন্দু (৪৫)। ওই দম্পতির ২৪ বছর বয়সি পুত্র ও ১৭ বছর বয়সি কন্যারও দেহ উদ্ধার করা হয়েছে। আত্মহত্যা বলে প্রাথমিক অনুমান পুলিশের। তবে এই মৃত্যুর নেপথ্যে অন্য কোনও রহস্য রয়েছে কি না, খতিয়ে দেখা হচ্ছে বলে পুলিশ সূত্রে খবর। বিষ খেয়ে থোটে পরিবারের সদস্যদের মৃত্যু হয়েছে বলে পুলিশ মনে করছে। মৃতদেহগুলির ময়নাতদন্ত করা হচ্ছে।

You might also like!