Country

2 years ago

Mumbai:ভারী বৃষ্টিতে জলমগ্ন হয়ে পড়ল মুম্বই, মহারাষ্ট্রের নানা জেলায় লাল ও কমলা সতর্কতা জারি

Mumbai flooded due to heavy rain, red and orange alert issued in various districts of Maharashtra
Mumbai flooded due to heavy rain, red and orange alert issued in various districts of Maharashtra

 

মুম্বই: মুম্বই-সহ মহারাষ্ট্রের বিভিন্ন জেলায় ভারী বৃষ্টির সতর্কতা জারি করল ভারতীয় আবহাওয়া দফতর (আইএমডি)। ভারী থেকে অতিভারী বৃষ্টির "লাল" সতর্কতা জারি করা হয়েছে মহারাষ্ট্রের পালঘর জেলায়। এছাড়াও মুম্বই, থানে, রায়গড় ও রত্নাগিরি জেলায় ভারী বৃষ্টির "কমলা" সতর্কতা জারি করা হয়েছে।

আইএমডি-র পূর্বাভাস মতো শুক্রবার থেকেই বৃষ্টি শুরু হয়ে গিয়েছে মুম্বই, ভারী বৃষ্টিতে এদিন মুম্বইয়ের স্বাভাবিক জনজীবন স্তব্ধ হয়ে পড়ে। একটানা বৃষ্টির জেরে মুম্বইয়ের রাস্তায় জল জমে যায়। ফলে শ্লথ গতিতে চলাচল করে যানবাহন। মুম্বইয়ের চেম্বুর এলাকা এদিন ছিল একেবারে জলের তলায়। রাস্তায় হাঁটু পর্যন্ত জল জমে যায়।



You might also like!