Breaking News
 
Madison Huang vs Colette Kress: এনভিডিয়ার শীর্ষ পদ নিয়ে টানাপড়েন! ম্যাডিসন বনাম কোলেট ক্রেস, কোন দিকে সংস্থার ভবিষ্যৎ? Cyclone Akvan: ‘আকভান’-এর তাণ্ডবের আশঙ্কায় কাঁপছে ওড়িশা! পুরী ভ্রমণে নিষেধাজ্ঞার সতর্কতা, বাংলাতেও দুর্যোগের ভ্রুকুটি Sonia Gandhi Book Controversy: ‘বালাসাহেবের অপমান মানব না’, সোনিয়ার বই ঘিরে শিব সেনার দুই শিবিরে নতুন সংঘাত Samik Bhattacharya: ‘চিন্ময় প্রভুকে আটকে রাখা মানে...’, বাংলাদেশ সরকারকে নিশানা করে কী বললেন শমীক ভট্টাচার্য? CM Suvendu Adhikari: মমতা জমানায় বঞ্চিত আদিবাসীরা! উন্নয়নের আশ্বাস দিয়ে জনজাতিদের সঙ্গে নাচলেন শুভেন্দু TMC MP Controversy: ফের তৃণমূলের অন্দরে সংঘাত! কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে নিশানা করে শুভেন্দুকে চিঠি আখরুজ্জামানের

 

Mumbai : ৭ ঘন্টারও বেশি সময়ের চেষ্টায় নিভল মুম্বইয়ের আর এ রেসিডেন্সি টাওয়ারের আগুন, কেউ হতাহত হননি

Mumbai Building fire now doused
Mumbai Building fire now doused

 

মুম্বই, ২৭ জানুয়ারি : দমকল কর্মীদের ৭ ঘন্টারও বেশি সময়ের চেষ্টায় নিভল মুম্বইয়ের আর এ রেসিডেন্সি টাওয়ার বহুতলের আগুন। বৃহস্পতিবার রাতে সেন্ট্রাল মুম্বইয়ের দাদর পূর্ব এলাকায় অবস্থিত আর এ রেসিডেন্সি টাওয়ার বহুতলে আগুন লাগে। সারারাত চেষ্টার পর শুক্রবার ভোররাতে ওই বহুতলের আগুন নেভানো সম্ভব হয়েছে।

পুলিশ ও দমকল সূত্রের খবর, বৃহস্পতিবার রাত ৮.৩০ মিনিট নাগাদ মুম্বই মারাঠি গ্রন্থ সংগ্রহালয়ের উল্টোদিকে অবস্থিত আর এ রেসিডেন্সি বিল্ডিংয়ে আগুন লাগে। ৪৪ তলা ওই বহুতলের ৪২ তলায় একটি বন্ধ থাকা আবাসনের ভিতরে আগুন লাগে। অগ্নিকান্ডের খবর পাওয়া মাত্রই আগুন নেভাতে পৌঁছয় দমকলের বেশ কয়েকটি ইঞ্জিন। সারারাতের চেষ্টার পর শুক্রবার ভোররাত ৩.৫০ মিনিট নাগাদ আগুন নিয়ন্ত্রণে এসেছে। এই অগ্নিকান্ডে কেউ হতাহত হননি।


শেয়ার করুন:

You might also like!

    লোড হচ্ছে…