Country

2 years ago

Mukhtar Ansari is in hospital: পেটের ব্যথায় অসুস্থ মুখতার আনসারি; চিকিৎসাধীন হাসপাতালে, অবস্থা স্থিতিশীল

Mukhtar Ansari is in hospital
Mukhtar Ansari is in hospital

 

বান্দা, ২৬ মার্চ: শারীরিক অবস্থার অবনতি হওয়ায় হাসপাতালে ভর্তি করা হল গ্যাংস্টার-রাজনীতিবিদ মুখতার আনসারিকে। স্বাস্থ্যের অবনতি হওয়ার পরে তাকে উত্তর প্রদেশের বান্দা জেলার বান্দা মেডিকেল কলেজ হাসপাতালে (রানী দুর্গাবতী মেডিকেল কলেজ ও হাসপাতাল) ভর্তি করা হয়েছে, তার ছেলে আব্বাস এবং উমর আনসারি একটি ফেসবুক পোস্টে এই দাবি করেছে। মঙ্গলবার সকালে পেটে ব্যথার কারণে মুখতারকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
উত্তর প্রদেশের গ্যাংস্টার তথা রাজনীতিক মুখতার আনসারি এখন যাবজ্জীবন সাজা খাটছে। কংগ্রেস নেতা অবধেশ রাই খুনের মামলায় মুখতার এখন বান্দা জেলে বন্দি। জেলে বন্দি অবস্থাতেই মুখতারের শারীরিক অবস্থার অবনতি হওয়ায় তাকে বান্দা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এখন তার শারীরিক অবস্থা কেমন আছে, সে বিষয়ে বিশদ কিছু জানা যায়নি। শুধু হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, সে স্থিতিশীল রয়েছে এবং চিকিৎসা চলছে।

You might also like!