
ভোপাল, ৩ মার্চ : মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী মোহন যাদব স্বাধীনতা সংগ্রামী বালকৃষ্ণ শিবরাম মুঞ্জেকে তাঁর মৃত্যুবার্ষিকীতে শ্রদ্ধা জানিয়েছেন। রবিবার ভারতের বিখ্যাত স্বাধীনতা সংগ্রামী ডঃ বালকৃষ্ণ শিবরাম মুঞ্জের মৃত্যুবার্ষিকী। সর্বভারতীয় হিন্দু মহাসভার সভাপতি ছিলেন বি. এস. মুঞ্জে। সেইসঙ্গে তিনি ছিলেন রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের প্রতিষ্ঠাতা ও কেশব বলিরাম হেডগেওয়ারের রাজনৈতিক গুরু। তাঁর মৃত্যুবার্ষিকীতে, মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী মোহন যাদব সামাজিক মাধ্যম এক্স-এ পোস্ট করে শ্রদ্ধা জানিয়েছেন। যাদব এক্স পোস্টে লিখেছেন, "আমি সুপরিচিত স্বাধীনতা সংগ্রামী বালকৃষ্ণ শিবরাম মুঞ্জেকে মৃত্যুবার্ষিকীতে বিনম্র শ্রদ্ধা জানাচ্ছি, যিনি দেশের সেবায় নিজেকে নিবেদন করেছিলেন, সেইসঙ্গে তিনি 'রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ'-এর প্রতিষ্ঠায় তাঁর অতুলনীয় অবদান রেখেছিলেন।"
