
নয়াদিল্লি, ৯ জুন: গোটা দিল্লি জুড়ে আজ নরেন্দ্র মোদীর হ্যাট্রিকের আমেজ। মোদীর পোস্টার, ফ্লেক্সে সেজে উঠেছে কর্তব্য পথ। রবিবার তৃতীয়বারের জন্যে ভারতের প্রধানমন্ত্রী পদে শপথ নিতে চলেছেন নরেন্দ্র মোদী।
জানা গেছে, রাষ্ট্রপতি ভবনে সন্ধ্যে ৭:১৫ মিনিট থেকে মোদীর শপথগ্রহণ অনুষ্ঠান শুরু। মোদীর শপথগ্রহণ অনুষ্ঠান উপলক্ষ্যে আঁটোসাঁটো করা হয়েছে রাজধানীর নিরাপত্তা। নিয়ন্ত্রিতভাবে চলছে গাড়ি। দিল্লির বহু রাস্তাতেই কড়াকড়ি। জানা গেছে, দিল্লিকে নো ফ্লাইং জোন হিসেবেও ঘোষণা করা হয়েছে।
