Breaking News
 
Madison Huang vs Colette Kress: এনভিডিয়ার শীর্ষ পদ নিয়ে টানাপড়েন! ম্যাডিসন বনাম কোলেট ক্রেস, কোন দিকে সংস্থার ভবিষ্যৎ? Cyclone Akvan: ‘আকভান’-এর তাণ্ডবের আশঙ্কায় কাঁপছে ওড়িশা! পুরী ভ্রমণে নিষেধাজ্ঞার সতর্কতা, বাংলাতেও দুর্যোগের ভ্রুকুটি Sonia Gandhi Book Controversy: ‘বালাসাহেবের অপমান মানব না’, সোনিয়ার বই ঘিরে শিব সেনার দুই শিবিরে নতুন সংঘাত Samik Bhattacharya: ‘চিন্ময় প্রভুকে আটকে রাখা মানে...’, বাংলাদেশ সরকারকে নিশানা করে কী বললেন শমীক ভট্টাচার্য? CM Suvendu Adhikari: মমতা জমানায় বঞ্চিত আদিবাসীরা! উন্নয়নের আশ্বাস দিয়ে জনজাতিদের সঙ্গে নাচলেন শুভেন্দু TMC MP Controversy: ফের তৃণমূলের অন্দরে সংঘাত! কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে নিশানা করে শুভেন্দুকে চিঠি আখরুজ্জামানের

 

Narendra Modi : বিজ্ঞানের ক্ষেত্রে ভারত দ্রুততার সঙ্গে বিশ্বের শীর্ষ দেশগুলির মধ্যে একটি হয়ে উঠছে : প্রধানমন্ত্রী

Narendra Modi
Narendra Modi

 

নয়াদিল্লি, ৩ জানুয়ারি : বিজ্ঞানের ক্ষেত্রে ভারত দ্রুততার সঙ্গে বিশ্বের শীর্ষ দেশগুলির মধ্যে একটি হয়ে উঠছে। মঙ্গলবার ১০৮ তম ভারতীয় বিজ্ঞান কংগ্রেসের অধিবেশনে বললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। প্রধানমন্ত্রী বলেছেন, আগামী ২৫ বছরে ভারত যে উচ্চতায় পৌঁছবে তা অর্জনে বিজ্ঞানীরা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এদিন ভিডিও কনফারেন্সিংয়ের মাধ্যমে ১০৮ তম ভারতীয় বিজ্ঞান কংগ্রেসের সূচনা করেছেন। এই বছরের ভারতীয় বিজ্ঞান কংগ্রেস মহারাষ্ট্রের রাষ্ট্রসন্ত তুকাদোজি মহারাজ নাগপুর বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হচ্ছে। এদিন প্রধানমন্ত্রী বলেছেন, বিজ্ঞানের ক্ষেত্রে ভারত দ্রুততার বিশ্বের শীর্ষ দেশগুলির মধ্যে একটি হয়ে উঠছে। ২০১৫ সাল পর্যন্ত আমরা ১৩০টি দেশের মধ্যে বৈশ্বিক উদ্ভাবন সূচকে ৮১ নম্বরে ছিলাম। ২০২২ সালে আমরা ৪০ নম্বরে পৌঁছেছি। স্টার্টআপ ইকোসিস্টেমের ক্ষেত্রে ভারত বিশ্বের শীর্ষ ৩টি দেশের মধ্যে রয়েছে।

প্রধানমন্ত্রী আরও বলেছেন, টেকসই উন্নয়নের মধ্যেই বিশ্বের ভবিষ্যতের নিরাপত্তা নিহিত। টেকসই উন্নয়ন এবং নারীর ক্ষমতায়ন গভীরভাবে সম্পৃক্ত। আমরা যেমন বিজ্ঞানের মাধ্যমে নারীর ক্ষমতায়নের কল্পনা করি, তেমনই আমাদের অবশ্যই নারীর অংশগ্রহণের মাধ্যমে বিজ্ঞানের ক্ষমতায়ন নিশ্চিত করতে হবে। তিনি বলেছেন, ভারতের চাহিদা মেটাতে ভারতে বিজ্ঞানের বিকাশ আমাদের বৈজ্ঞানিক সম্প্রদায়ের মূল প্রেরণা হওয়া উচিত। প্রধানমন্ত্রী এদিন বৈজ্ঞানিক কমিউনিটির কাছে এমন বিষয়ে কাজ করার আহ্বান জানিয়েছেন যা সমগ্র মানবতার জন্য গুরুত্বপূর্ণ এবং ভারতের চাহিদাও বটে।


শেয়ার করুন:

You might also like!

    লোড হচ্ছে…