Breaking News
 
West Bengal Budget: বিধানসভা নির্বাচনের আগে রাজ্য সরকারি কর্মীদের জন্য সুখবর, ৪ শতাংশ বাড়ল ডিএ, গঠিত হবে সপ্তম বেতন কমিশন Mamata Banerjee: আনন্দপুরের অগ্নিকাণ্ডে মুখ্যমন্ত্রী না যাওয়াকে কেন্দ্র করে বিতর্ক, কারণ জানালেন মমতা বন্দ্যোপাধ্যায় Mamata Banerjee on Suvendu Adhikari: বাজেট অধিবেশনে রাজ্যপালের ভাষণ ঘিরে তীব্র বাকযুদ্ধ, অনুপ্রবেশ বনাম ভিনরাজ্যে বাঙালি নিগ্রহ প্রসঙ্গে মুখোমুখি মমতা–শুভেন্দু West Bengal Budget: সংক্ষিপ্ত রাজ্যপাল ভাষণ ঘিরে বিধানসভায় রাজনৈতিক তরজা, ভোট অন অ্যাকাউন্টের দিনেই শাসক-বিরোধী মুখোমুখি WB interim budget 2026: গিগ কর্মীদের জন্য ‘কবচ’ স্বাস্থ্যসাথী! বাজেটে বড় চমক রাজ্যের, বিনামূল্যে চিকিৎসা পাবেন হাজার হাজার শ্রমজীবী West Bengal Budget 2026: কেন্দ্র না দিলেও পাশে আছে রাজ্য! ১০০ দিনের কাজে বরাদ্দ বৃদ্ধির প্রস্তাবে সিলমোহর, বাজেটে শ্রমিকদের জন্য বড় সুখবর

 

Country

1 year ago

Modi meets Indian diaspora in Moscow:মস্কোয় প্রবাসী ভারতীয়দের সঙ্গে দেখা মোদীর, অংশ নিলেন পুতিনের মধ্যাহ্নভোজে

Prime Minister Narendra Modi, Russian President Vladimir Putin
Prime Minister Narendra Modi, Russian President Vladimir Putin

 

নয়াদিল্লি, ৯ জুলাই  : রাশিয়া সফরে গিয়ে প্রবাসী ভারতীয়দের সঙ্গে দেখা করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। পাশাপাশি অংশ নেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের মধ্যাহ্নভোজে। প্রধানমন্ত্রী মোদী তাঁর এক্স হ্যান্ডেলে বেশ কিছু ছবি আপলোড করে জানিয়েছেন, "মস্কোতে স্মরণীয় স্বাগত! আমি ভারতীয় সম্প্রদায়কে তাঁদের স্নেহের জন্য ধন্যবাদ জানাই।"

প্রবাসী ভারতীয় সংগঠনের প্রতিনিধিদের সঙ্গে দেখা করার পরে প্রেসিডেন্ট পুতিনের প্রাসাদে মধ্যাহ্নভোজের আমন্ত্রণ রক্ষা করতে যান প্রধানমন্ত্রী। দু’জনের মধ্যে একান্তে কিছুক্ষণ আলোচনাও হয়। সেখান থেকে মোদী ভিডিএনকেএইচ কমপ্লেক্স এবং রোসাটম প্যাভিলিয়নের একটি প্রদর্শনী কেন্দ্রও পরিদর্শন করেন। প্রসঙ্গত, গত এক দশকে এটি ছিল মোদী এবং পুতিনের ১৭তম বৈঠক। যদিও ২০১৫ সালের পর এই প্রথম আবার মস্কোয় গেলেন প্রধানমন্ত্রী। প্রধানমন্ত্রী মোদী এক্স হ্যান্ডেলে জানিয়েছেন, "নভো-ওগারিওভোতে আমাকে আপ্যায়ন করার জন্য রাষ্ট্রপতি পুতিনের প্রতি কৃতজ্ঞ।"

You might also like!