
দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ রেমালের তাণ্ডব থেকে বাদ পড়ল না উত্তর পূর্বের রাজ্য মিজোরাম। প্রবল দুর্যোগে ব্যাপক ক্ষতি হয়েছে বলে জানা গিয়েছে। পাথরখনিতে ধসে কমপক্ষে ১০ জনের মৃত্যু হয়েছে বলে খবর পাওয়া গিয়েছে। এমনকি খনি এলাকার পার্শ্ববর্তী ঘরবাড়িরও ব্যাপক খতির খবর প্রকাশ্যে এসেছে। তবে দুর্যোগের মধ্যেই শুরু হয়েছে উদ্ধারকার্য।
