Country

2 years ago

Earthquake felt in Himachal: মৃদু ভূমিকম্প হিমাচল প্রদেশের মান্ডিতে, কম্পাঙ্ক তুলনামূলক কমই

Earthquake felt in Himachal (File Picture)
Earthquake felt in Himachal (File Picture)

 

মান্ডি, ৫ মার্চ: মৃদু তীব্রতার ভূমিকম্পে কেঁপে উঠল হিমাচল প্রদেশের মান্ডি জেলা। মঙ্গলবার সকালে ৩.২ তীব্রতার ভূমিকম্প অনুভূত হয় মান্ডি জেলায়, এই ভূমিকম্পে ক্ষয়ক্ষতির কোনও ঘটনা ঘটেনি। মঙ্গলবার সকাল ৬.৫৬ মিনিট নাগাদ এই কম্পন টের পাওয়া যায়। ন্যাশনাল সেন্টার ফর সিসমোলোজি জানিয়েছে, মঙ্গলবার সকাল ৬.৫৬ মিনিট নাগাদ মান্ডি জেলায় ৩.২ তীব্রতার ভূমিকম্প অনুভূত হয়, ভূপৃষ্ঠের মাত্র ৫ কিলোমিটার গভীরতায়।

হিমাচলের মান্ডি শহর থেকে ২৪ কিলোমিটার পূর্বে, কুল্লু থেকে ৪৩ কিলোমিটার দক্ষিণে ও শিমলা থেকে মাত্র ৫১ কিলোমিটার উত্তরে ছিল ভূমিকম্পের উপকেন্দ্র। হালকা তীব্রতার ভূমিকম্পে ক্ষয়ক্ষতির কোনও ঘটনা ঘটেনি।

You might also like!