
দেহরাদূন, ১৯ ডিসেম্বর : মৃদু তীব্রতার ভূমিকম্পে কেঁপে উঠল উত্তরাখণ্ডের তেহরি গাড়োয়াল জেলা। সোমবার ভোররাত ১.৫০ মিনিট নাগাদ ভূমিকম্প অনুভূত হয়, রিখটার স্কেলে ভূমিকম্পের তীব্রতা ছিল ৩.১। উত্তরকাশির খুব কাছেই ভূমিকম্প অনুভূত হয়। ন্যাশনাল সেন্টার ফর সিসমোলোজি জানিয়েছে, সোমবার ভোররাত ১.৫০ মিনিট নাগাদ ৩.১ তীব্রতার ভূমিকম্প অনুভূত হয় উত্তরাখণ্ডের তেহরি গাড়োয়াল জেলায়। ভূমিকম্পের উৎসস্থল ছিল ৩০.৬৮ অক্ষাংশ ও ৭৮.৬৮ দ্রাঘিমাংশ, ভূপৃষ্ঠের ৫ কিলোমিটার গভীরে।
ন্যাশনাল সেন্টার ফর সিসমোলোজি জানিয়েছে, উত্তরাখণ্ডের উত্তরকাশি থেকে ২৪ কিলোমিটার পূর্ব ও দক্ষিণ-পূর্বে ছিল ভূমিকম্পের উপকেন্দ্র, এছাড়াও পিথোরাগড় থেকে ১৯১ কিলোমিটার উত্তর-পশ্চিমে ছিল উপকেন্দ্র। ভূমিকম্পের তীব্রতা কম থাকায় ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।
