Country

3 years ago

Migrant workers:পরিযায়ী শ্রমিকদের ওপর 'হামলা' : বিজেপি নেতা ও সাংবাদিক-সহ কয়েকজনের নামে মামলা তামিল পুলিশের

Migrant workers
Migrant workers

 

চেন্নাই, ৫ মার্চ : পরিযায়ী শ্রমিকদের ওপর 'হামলা' সংক্রান্ত গুজবের প্রেক্ষিতে বিজেপির একজন নেতা, সাংবাদিক ও বেশ কয়েকজনের নামে মামলা রুজু করল তামিলনাড়ুর পুলিশ। পুলিশ জানিয়েছে, বিজেপির মুখপাত্র ও সুপ্রিম কোর্টের আইনজীবী প্রশান্ত উমরাও, দৈনিক ভাস্কর সম্পাদক এবং পাটনার সাংবাদিক মোহাম্মদ তানভীরের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।

তামিলনাড়ুতে কর্মরত পরিযায়ী শ্রমিকরা এই মুহূর্তে যথেষ্ট আতঙ্কিত, সাম্প্রতিক সময়ে গুজব ছড়িয়েছে যে, উত্তর ভারতের শ্রমিকরা তামিলনাড়ুতে আক্রান্ত হচ্ছেন। তাছাড়া বিহারের মুখ্যমন্ত্রী নীতিশ কুমার এবিষয়ে উদ্বেগ প্রকাশ করার পর আতঙ্ক আরও ছড়িয়েছে। এই পরিস্থিতিতে গুজব ছড়ানোর দায়ে বিজেপি নেতা ও সাংবাদিক-সহ কয়েকজনের নামে মামলা রুজু করেছে তামিলনাড়ু পুলিশ।


You might also like!