Breaking News
 
Abhishek Banerjee: জন্মদিনের মধ্যরাতে অভিষেকের বাড়ির সামনে উত্তেজনা, ‘চোর’ স্লোগান ঘিরে সংঘর্ষ! ভোর পর্যন্ত বাড়ির বাইরে সাংসদ Bihar Encounter: বিহারে পুলিশের সঙ্গে দুষ্কৃতীদের গুলির লড়াই; নিহত ৩ দুষ্কৃতী, আহত এক পুলিশ আধিকারিক HC on KMC Elections: কলকাতা পুরসভার নির্বাচনী নির্ঘণ্ট জারিতে অন্তর্বর্তী স্থগিতাদেশ হাই কোর্টের CM Suvendu Adhikari: ‘কাজ বন্ধ করলে জেলে ঢোকাব’, ধর্মঘট ও শ্রমিক বিক্ষোভ নিয়ে কড়া বার্তা মুখ্যমন্ত্রীর CM Suvendu Adhikari: ‘জমিদাতাদের মান্যতা দেবে সরকার’, জমি অধিগ্রহণ নিয়ে বড় বার্তা শুভেন্দুর, বিঁধলেন বাম-তৃণমূলকে CM Suvendu Adhikari: ‘তোলাবাজি করলে ১৫ মিনিটেই গ্রেপ্তার’, শিল্পপতিদের অভয় দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু

 

Ritesh Pandey joins BJP: ভাঙন ধরল মায়াবতীর বিএসপি-তে, বিজেপিতে সামিল রিতেশ পান্ডে

Mayawati's BSP, Samil Ritesh Pandey in BJP
Mayawati's BSP, Samil Ritesh Pandey in BJP

 

নয়াদিল্লি, ২৫ ফেব্রুয়ারি: ভাঙন ধরল মায়াবতীর বহুজন সমাজ পার্টিতে। রবিবার বিএসপি থেকে পদত্যাগ করেছেন রিতেশ পান্ডে, তিনি উত্তর প্রদেশের আম্বেদকর নগর লোকসভা আসনের সাংসদ ছিলেন। রবিবার বিএসপি থেকে ইস্তফা দেওয়ার পরই বিজেপিতে যোগ দিয়েছেন তিনি। এদিন দিল্লিতে উত্তর প্রদেশের উপ-মুখ্যমন্ত্রী ব্রজেশ পাঠক ও অন্যান্য বিজেপি নেতাদের উপস্থিতিতে বিজেপিতে যোগ দিয়েছেন রিতেশ পান্ডে।

বিজেপিতে যোগ দেওয়ার পর রিতেশ বলেছেন, "আমি বিএসপি-তে গত ১৫ বছর ধরে কাজ করছিলাম, আমি তাঁর (মায়াবতী) চিন্তাভাবনা এবং কার্যকলাপ নিয়ে মন্তব্য করতে চাই না। পদত্যাগপত্রে এ বিষয়ে বিস্তারিত লিখেছি। আমার নির্বাচনী এলাকায় যা হয়েছে তা গত পাঁচ বছরে হয়েছে। নির্বাচনী এলাকার দু'টি শিল্প এলাকা, পূর্বাঞ্চল এক্সপ্রেসওয়ে, গোরক্ষপুর লিঙ্ক এক্সপ্রেসওয়ে, স্কুল, আম্বেদকর নগরকে অযোধ্যার রাম মন্দিরের সঙ্গে সংযুক্ত করে এমন চার লেনের রাস্তা যা কিছু ঘটছে তার মূল্যায়ন করে আমি এই সিদ্ধান্ত নিয়েছি। মানুষ, কৃষক, মহিলা, দলিতদের অর্থনৈতিক অবস্থা যেভাবে পরিবর্তিত হয়েছে এবং তাঁদের জীবনযাত্রার মান উন্নত করেছে।"

শেয়ার করুন:

You might also like!

    লোড হচ্ছে…