Country

2 years ago

Mohan Yadav:মধ্যপ্রদেশের প্রতিটি ক্ষেত্রে ব্যাপক বিনিয়োগের সম্ভাবনা : মোহন যাদব

Mohan Yadav
Mohan Yadav

 

নয়াদিল্লি, ২৯ ফেব্রুয়ারি : মধ্যপ্রদেশের প্রতিটি এলাকায় প্রচুর বিনিয়োগের সম্ভাবনা রয়েছে, বৃহস্পতিবার একথা জানান মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী মোহন যাদব। তিনি বৃহস্পতিবার তাঁর বাসভবনে ভারত-সিঙ্গাপুরের হাইকমিশনার সাইমন ওয়াং-এর প্রতিনিধি দলের সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে একথা বলেন৷ যাদব আরও বলেন যে, বিনিয়োগ করতে ইচ্ছুক সকল প্রতিষ্ঠানকে প্রয়োজনীয় সহায়তা প্রদান করা হবে। মুখ্যমন্ত্রী যাদব এদিন প্রতিনিধি দলকে একটি শাল ও ফুলের তোড়া উপহার দিয়ে স্বাগত জানান।

হাইকমিশনার ওয়াং মুখ্যমন্ত্রী যাদবকে এদিন বলেন যে তিনি প্রথমবার মধ্যপ্রদেশে এসেছেন। মধ্যপ্রদেশে নবগঠিত সরকার গত ৬০ দিনে যে উন্নয়ন ও জনকল্যাণমূলক কাজ করেছে তা সত্যিই প্রশংসার যোগ্য। রাজ্যে উন্নয়নের জন্য বিনিয়োগের একটি নতুন পথ হিসাবে উজ্জয়ীনির আঞ্চলিক শিল্প কনক্লেভের আয়োজন করা একটি ঐতিহাসিক সিদ্ধান্ত।


You might also like!