Country

2 years ago

Gadsa valley of Kullu:কুল্লুর গাদসা উপত্যকায় মেঘ ভেঙে ব্যাপক ক্ষয়ক্ষতি

Massive damage caused by cloudburst in Gadsa valley of Kullu
Massive damage caused by cloudburst in Gadsa valley of Kullu

 

কুল্লু, ২৫ জুলাই  : মঙ্গলবার সকালে মেঘ ভেঙে কুল্লুর গাদসা উপত্যকায় ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। ক্ষতিগ্রস্ত হয়েছে দেড় শতাধিক ঘরবাড়ি। অনেক গবাদি পশুও মেঘ ভাঙা বৃষ্টির জলে তলিয়ে গেছে।

মঙ্গলবার ভোর ৪টার দিকে পাঁচনলায় মেঘ ভেঙে এই ঘটনা ঘটে। মেঘ ভাঙা বৃষ্টিতে আকস্মিক বন্যার খবর পাওয়া মাত্রই গোটা উপত্যকায় আতঙ্কের পরিবেশ ছড়িয়ে পড়েছে। গ্রামবাসীরা প্রাণ বাঁচাতে এদিক-ওদিক ছুটতে থাকে। মেঘ ভাঙা বৃষ্টির জেরে বন্যায় পাঁচটি বাড়ি সম্পূর্ণ প্লাবিত হয়েছে, প্রায় ১৫টি বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। বন্যায় দুটি সেতুও ভেসে গেছে।

কুল্লু জেলা প্রশাসক আশুতোষ গর্গ জানিয়েছেন, মেঘ ভাঙা বৃষ্টিতে গাদসা-মানিয়ার রাস্তা অনেক জায়গায় ভেঙে গেছে। বেসরকারি ও সরকারি জমিও ক্ষতিগ্রস্ত হয়েছে। দুটি সেতু ভেসে গেছে এবং কয়েকটি গবাদি পশু ভেসে যাওয়ার খবর পাওয়া গেছে।



You might also like!