Country

2 years ago

JNU Students' Union Elections:২২ মার্চ ভোট জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয়ে

March 22 Vote Jawaharlal Nehru University
March 22 Vote Jawaharlal Nehru University

 

নয়াদিল্লি, ১১ মার্চ: শুধু দেশের শাসনভার নয়, রাজধানীতে ছাত্র রাজনীতির রাশ কাদের হাতে থাকবে তা নিয়েও এবার ভোট হতে চলেছে ঠিক লোকসভা নির্বাচনের আগেই। জানা গেছে, দিল্লির জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয়ে (জেএনইউ) ছাত্র সংসদের ভোটের দিন ঘোষণা করা হয়েছে আগামী ২২ মার্চ। আর ফল প্রকাশের তারিখ ২৪ মার্চ।

জেএনইউ ছাত্র সংসদের ইলেকশন কমিটির তরফে জানা গেছে, সোমবার থেকেই নির্বাচনের প্রস্তুতি শুরু করে দেওয়া হবে। প্রকাশ করা হবে ভোটার তালিকাও। প্রসঙ্গত উল্লেখ্য, শেষবার ২০১৯ সালে জেএনইউ-এর ছাত্র সংসদের ভোট হয়েছিল। সে বার ভোটে জিতে বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদের প্রেসিডেন্ট হয়েছিলেন বাম ছাত্র সংগঠন এসএফআই। কিন্তু গত সাড়ে চার বছরে এই বিশ্ববিদ্যালয়ে শক্তি অনেক বাড়িয়েছে এবিভিপি। দিল্লির রাজনীতিতে জেএনইউয়ের ছাত্রভোটের আলাদা গুরুত্ব রয়েছে। লোকসভা নির্বাচনের মুখে জেএনইউয়ের ছাত্রভোটে তাই আলাদা তাৎপর্য তৈরি হয়েছে।

You might also like!