
নয়াদিল্লি, ১৮ জানুয়ারি : ভারতীয় জনতা পার্টি (বিজেপি)-তে যোগ দিয়েছেন পঞ্জাবের প্রাক্তন অর্থমন্ত্রী মনপ্রীত সিং বাদল। বুধবার দিল্লিতে বিজেপির সদর দফতরে আনুষ্ঠানিকভাবে বিজেপিতে যোগ দিয়েছেন মনপ্রীত সিং বাদল। কেন্দ্রীয় মন্ত্রী ও বিজেপি নেতা পীযূষ গোয়েলের উপস্থিতিতে এদিন বিজেপিতে যোগ দিয়েছেন মনপ্রীত সিং বাদল। এদিনই কংগ্রেসের প্রাথমিক সদস্যপদ থেকে ইস্তফা দিয়েছেন মনপ্রীত সিং বাদল।
কংগ্রেস নেতৃত্বকে বুধবার রীতিমত চমকে দিয়েছেন মনপ্রীত সিং বাদল। এদিনই তিনি কংগ্রেসের প্রাথমিক সদস্যপদ থেকে ইস্তফা দেন। কংগ্রসের বিরুদ্ধে ক্ষোভ উগড়ে দিয়েই দল ছাড়েন তিনি। এরপর দিল্লিতে বিজেপির সদর দফতরে গিয়ে আনুষ্ঠানিকভাবে বিজেপিতে যোগ দেন তিনি।
