Breaking News
 
Iran's Supreme Leader Mojtaba Khamenei : পালালেও বাঁচবেন না! মোজতবাকে নিশানায় রেখে কড়া বার্তা ইজ়রায়েলের, মস্কো জল্পনায় আগুন FIFA World Cup 2026: মাঠের উত্তেজনা থেকে স্টেডিয়ামের আবহ—FIFA-র বিশেষ উদ্যোগে সবকিছু মিলবে এবার ইউটিউবেই West Bengal Assembly Election: নির্বাচন কমিশনের তৎপরতা—রাজ্যের একঝাঁক জেলাশাসক ও কলকাতার দুই ডিইও অপসারণ Netanyahu: বেঁচে আছেন নেতানিয়াহু! বিশেষ মার্কিন দূতের ইজরায়েল সফর ও ভাইরাল ভিডিও ঘিরে তোলপাড় বিশ্ব Bunker Buster Bombs: মাটির তলার দুর্গে মার্কিন আঘাত! হরমুজ উদ্ধারে পেন্টাগনের তুরুপের তাস ‘বাঙ্কার বাস্টার’, কাঁপছে ইরান IPAC case:আইপ্যাক মামলায় সুপ্রিম সংঘাত! ইডি-র ক্ষমতা নিয়ে প্রশ্ন তুলে কোন আইনি চালে বাজিমাত করতে চাইছে রাজ্য?

 

Country

1 year ago

Former PM Manmohan Singh's body brought home:মনমোহন সিংয়ের পার্থিব শরীর এইমস থেকে বাসভবনে নিয়ে যাওয়া হয়েছে

Former PM Manmohan Singh's body brought home
Former PM Manmohan Singh's body brought home

 

নয়াদিল্লি, ২৭ ডিসেম্বর : প্রাক্তন প্রধানমন্ত্রী ডাঃ মনমোহন সিং-এর পার্থিব শরীর অল ইন্ডিয়া ইনস্টিটিউট অফ মেডিকেল সায়েন্সেস (এইমস) থেকে রাত ১ টার দিকে দিল্লিতে তাঁর বাসভবনে নিয়ে যাওয়া হয়।

বৃহস্পতিবার রাতে ৯২ বছর বয়সে প্রয়াত হয়েছেন প্রাক্তন এই প্রধানমন্ত্রী। ভারত সরকার শুক্রবারের জন্য নির্ধারিত সমস্ত অনুষ্ঠান বাতিল করেছে এবং ৭ দিনের জাতীয় শোক ঘোষণা করেছে।অন্যদিকে, কংগ্রেসের জাতীয় সাধারণ সম্পাদক কেসি ভেনুগোপাল জানিয়েছেন, প্রয়াত প্রাক্তন প্রধানমন্ত্রী ডঃ মনমোহন সিং-এর সম্মানে ভারতের জাতীয় কংগ্রেসের প্রতিষ্ঠা দিবস উদযাপন সহ সমস্ত আনুষ্ঠানিক কর্মসূচি আগামী সাত দিনের জন্য বাতিল করা হয়েছে।তিনি বলেন, এই কর্মসূচীর মধ্যে সকল আন্দোলন ও প্রচার কার্যক্রম অন্তর্ভুক্ত রয়েছে। ৩ জানুয়ারি, ২০২৫ থেকে দলীয় কর্মসূচি পুনরায় শুরু হবে। শোকের এই আবহে দলীয় পতাকা অর্ধনমিত থাকবে।

You might also like!