
পাটনা, ৫ জুন : উত্তর প্রদেশে প্রত্যাশা মতো ভালো ফল করেনি বিজেপি, হতাশা দিয়েছে অযোধ্যাও। উল্টে ভালো ফল করেছে সমাজবাদী পার্টি ও ইন্ডি জোট। আর ভালোর ফলের প্রেক্ষিতে বুধবার আরজেডি নেতা তেজস্বী যাদব বললেন, অযোধ্যায় ইন্ডি জোটকে আশীর্বাদ করেছে ভগবান রাম। এদিন সকালে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তেজস্বী যাদব বলেছেন, "আমাদের পারফরম্যান্স খুব ভাল হয়েছে, আমাদের প্রতিযোগিতা ছিল বিষয় ভিত্তিক। ভগবান রাম অযোধ্যায় ইন্ডি জোটকে আশীর্বাদ করেছেন। সুতরাং, এটা খুব স্পষ্ট যে ''মোদী ফ্যাক্টর'' শেষ। বিজেপি সংখ্যাগরিষ্ঠতা থেকে অনেক দূরে। এটা এখন জোট সঙ্গীদের ওপর নির্ভরশীল। আমরা খুশি যে, আমরা সংবিধান রক্ষায় অনেকাংশে সফল হয়েছি।"
কেন্দ্রে কি তাঁরা ইন্ডি জোট সরকার গঠন করতে চাইছেন, এই প্রশ্নের উত্তরে বিহারের প্রাক্তন উপ-মুখ্যমন্ত্রী তেজস্বী যাদব বলেছেন, আমরা চেষ্টা করতে থাকব। চেষ্টা করতে থাকা উচিত। আমরা কেন চেষ্টা করবো না বলুন তো?"
