Breaking News

 

Country

3 years ago

Budget Session of Parliament: সংসদের বাজেট অধিবেশন: লোকসভা স্থগিত, রাজ্যসভা দুপুর ২টা পর্যন্ত মুলতবি

Budget Session of Parliament
Budget Session of Parliament

 

নয়াদিল্লি, ৬ এপ্রিল : বিরোধী দলগুলির তীব্র হই-হট্টগোলের জেরে বৃহস্পতিবার অনির্দিষ্টকালের জন্য মুলতুবি হয়ে গেল লোকসভার অধিবেশন। একই গণ্ডগোলের ছবি দেখা গিয়েছে রাজ্যসভাতেও। এদিন রাজ্যসভা বেলা দুটো পর্যন্ত মুলতুবি করা হয়েছে। আদানি গ্রুপের কোম্পানিগুলির বিরুদ্ধে হিন্ডেনবার্গ রিপোর্টে আনা অভিযোগ খতিয়ে দেখার জন্য যৌথ সংসদীয় কমিটির (জেপিসি) তদন্তের দাবিতে বৃহস্পতিবার ওয়েলে নেমে বিক্ষোভ দেখাতে থাকেন বিরোধীরা।

বিরোধী দলের সদস্যরা তাদের দাবি সম্বলিত প্ল্যাকার্ড হাতে নিয়ে এদিন লোকসভায় সরব হন । লোকসভার অধ্যক্ষ ওম বিড়লা বলেন, বিরোধী সদস্যদের আচরণ নিম্নকক্ষের মর্যাদাকে খর্ব করেছে ৷ বিরোধীরা "পরিকল্পিতভাবে" লোকসভার কার্যধারাকে ব্যাহত করেছে বলে অভিযোগ করেন অধ্যক্ষ।

তিনি বলেন, এই ধরনের আচরণ সংসদীয় ব্যবস্থার বিরুদ্ধে এবং সংসদ বা দেশের জন্য ভালো নয় । তবে বিরোধী দলের সদস্যরা অধ্যক্ষের আবেদন উপেক্ষা করে তাঁদের বিক্ষোভ অব্যাহত রাখেন । এরপরই ওম বিড়লা তাঁর প্রথাগত সমাপ্তি বক্তৃতা শেষ করার পর লোকসভার অধিবেশন অনির্দিষ্টকালের জন্য মুলতুবি করে দেন ৷

রাজ্যসভায় বিরোধী সদস্যরা আদানি ইস্যুতে জেপিসি তদন্তের দাবিতে উঠে দাঁড়িয়ে স্লোগান দিচ্ছিলেন ৷ বারবার তাঁদের শান্ত করার আবেদনেও কাজ না হওয়ায় রাজ্যসভার অধিবেশন দুপুর২টা পর্যন্ত মুলতবি করে দেওয়া হয়।

You might also like!