Breaking News

 

Country

1 year ago

Rajasthan:ঝুনঝুনুতে জলকষ্ট, প্রতিবাদে পথ অবরোধ স্থানীয়দের

Locals block road in protest of water problems
Locals block road in protest of water problems

 

ঝুনঝুনু, ২৩ মে  : তীব্র তাপপ্রবাহে পুড়ছে দেশের বিভিন্ন প্রান্ত। এই পরিস্থিতিতে আবার দোসর জলকষ্ট। তার জেরেই বৃহস্পতিবার রাস্তা অবরোধ করে প্রতিবাদের পথ বেছে নিলেন রাজস্থানের ঝুনঝুনু এলাকার বাসিন্দারা।

জানা গেছে, রাজস্থানের ঝুনঝুনু এলাকায় জলের সমস্যা হওয়ার কারণে বৃহস্পতিবার সকাল থেকে ছিদাওয়া-সুলতানা সড়ক অবরোধ করে প্রতিবাদ জানান স্থানীয় বাসিন্দারা। অভিযোগ, এলাকাবাসীরা স্থানীয় প্রশাসনকে সমস্যার কথা জানিয়েও কোনও সমাধান হয়নি। সেই কারণে এদিন প্রতিবাদে নামেন তাঁরা। এদিন অবরোধকারীদের সরিয়ে দিতে ঘটনাস্থলে আসে বিশাল পুলিশ বাহিনী। সমস্যাটি গুরুত্ব সহকারে বিবেচনার আশ্বাস পেলে অবরোধ ওঠে।


You might also like!