Country

2 years ago

Ram Mandir inauguration: অযোধ্যায় থাকবেন লালকৃষ্ণ আদবানি, দাবি আরএসএস নেতার

RSS leader Krishna Gopal
RSS leader Krishna Gopal

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ চলতি মাসের ২২ তারিখ অযোধ্যার রামমন্দিরের উদ্বোধন। ওই অনুষ্ঠানে উপস্থিত থাকবেন প্রবীণ BJP নেতা লালকৃষ্ণ আদবানি। বুধবার এমনটাই জানালেন বিশ্ব হিন্দু পরিষদের আন্তর্জাতিক কার্যনির্বাহী সভাপতি অলোক কুমার।

জানা গিয়েছে, ওই অনুষ্ঠানে উপস্থিত থাকার জন্য ইতিমধ্যে লালকৃষ্ণ আদবানির সঙ্গে দেখা করেছেন অলোক কুমার এবং RSS নেতা কৃষ্ণ গোপাল। লালকৃষ্ণ আদবানির জন্য যাবতীয় চিকিৎসা ব্যবস্থা থাকবে মন্দির চত্বরে।

উল্লেখ্য,রাম মন্দির আন্দোলনের সামনের সারিতে ছিলেন লাল কৃষ্ণ আদবানি। ২০১৯ সালের ৯ নভেম্বর সুপ্রিম কোর্টের ৫ বিচারপতির সাংবিধানিক বেঞ্চ মন্দির তৈরির পক্ষে রায় দেয়। তারপর নির্মাণকাজ শুরু হয় ওই মন্দিরের।এদিকে রামমন্দির উদ্বোধনী অনুষ্ঠান বয়কট করেছে কংগ্রেস। একটি প্রেস বিবৃতি দিয়ে এবিষয়ে নিজেদের সিদ্ধান্তের কথা জানিয়েছে তারা। অন্যদিকে তৃণমূল কংগ্রেসের তরফেও উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত থাকার বিষয়ে কোনও চূড়ান্ত সিদ্ধান্ত জানানো হয়নি। সূত্রের খবর তৃণমূলের কোনও প্রতিনিধি ওই অনুষ্ঠানে উপস্থিত থাকবেন না।


You might also like!