Country

2 years ago

Chirag Paswan: লোকসভা নির্বাচনে হাজিপুর থেকে প্রতিদ্বন্দ্বিতা করবেন এলজেপি প্রার্থী : চিরাগ পাসোয়ান

Chirag Paswan (File Picture)
Chirag Paswan (File Picture)

 

নয়াদিল্লি, ১৮ জুলাই : আসন্ন লোকসভা নির্বাচনে বিহারের হাজিপুর সংসদীয় আসন থেকে প্রতিদ্বন্দ্বিতা করবেন লোক জনশক্তি পার্টি (রামবিলাস পাসোয়ান)-র প্রার্থী। মঙ্গলবার এমনটাই জানালেন এলজেপি প্রধান চিরাগ পাসোয়ান। একইসঙ্গে তিনি দাবি করেছেন, ২০২৪ সালে বিহারের সবকটি লোকসভা আসনে এনডিএ জয়লাভ করবে এবং ২০২৫ সালে বিহারেও এনডিএ সরকার গঠিত হবে।

মঙ্গলবার সাংবাদিকদের মুখোমুখি হয়ে এলজেপি (রামবিলাস পাসোয়ান) প্রধান চিরাগ পাসোয়ান বলেছেন, "আমি বলতে পারি, ২০২৪ সালের লোকসভা নির্বাচনে লোক জনশক্তি পার্টির (রাম বিলাস) প্রার্থী হাজিপুর আসন থেকে প্রতিদ্বন্দ্বিতা করবে।" তিনি আরও বলেন, "বিহারের জনগণ মহাগটবন্ধন মেনে নিচ্ছেন না। ২০২৪ সালে এনডিএ বিহারের ৪০টি আসন জিতবে এবং ২০২৫ সালে বিহারে এনডিএ সরকার গঠিত হবে।"

এদিকে, হাজিপুর সংসদীয় আসনে এলজেপি প্রার্থী সম্পর্কে চিরাগের মন্তব্যের প্রেক্ষিতে হাজিপুরের সাংসদ পশুপতি কুমার পরশ বলেছেন, "হাজিপুর থেকে প্রতিদ্বন্দ্বিতা করার বিষয়ে তাঁর দাবি ভিত্তিহীন। আমি তাঁকে পরামর্শ দিতে চাই, তিনি যেন নিজের নির্বাচনী এলাকার জনগণের সঙ্গে বিশ্বাসঘাতকতা না করেন এবং নিজের বর্তমান আসন থেকেই প্রতিদ্বন্দ্বিতা করেন।"


You might also like!