Breaking News
 
West bengal Assembly Election: ভবানীপুরে হাড্ডাহাড্ডি লড়াই, মমতা বনাম শুভেন্দু, ২০২৬-এর রাজনৈতিক মহারণে শেষ পর্যন্ত নজর কাড়ল কে? West Bengal Assembly Election Result 2026: বাঙালিয়ানা ভরপুর, ধুতি -পাঞ্জাবির সাজে দিল্লির মঞ্চে মোদী, বাংলার জয়ে উচ্ছ্বাসে ভাসল বিজেপি শিবির Suvendu Adhikari Reacts: ‘সোনার বাংলায় নতুন ভোর’, বিজেপির ঐতিহাসিক জয়ে উচ্ছ্বসিত শুভেন্দু, তৃণমূলকে হটিয়ে প্রথমবার ক্ষমতায় গেরুয়া শিবির সরকারি কাগজপত্র সংরক্ষণে কঠোর বার্তা, নথি সরানো যাবে না—মুখ্যসচিবের নির্দেশ Nawsad Siddique: পরিবর্তনের বাংলায় ভাঙড়ে বাজিমাত নওশাদের, আসন বদলে বিপর্যয় শওকতের West Bengal Assembly Election Result 2026: মুসলিম ভোটব্যাঙ্কে বিজেপির এগিয়ে থাকা—কারণ ব্যাখ্যা করলেন শুভেন্দু

 

Country

2 years ago

Narendra Modi: ‘আসুন, যিশুর দেওয়া শিক্ষা স্মরণ করি,’: মোদী

Narendra Modi (File picture)
Narendra Modi (File picture)

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ যিশুর জন্মদিনে দেশবাসীকে শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু থেকে বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, প্রত্যেকে।

উৎসবে গা ভাসানো আট থেকে আশি নিজেদের মতো করে ক্রিসমাস সেলিব্রেট করছে। আবার বেঙ্গালুরুতে বড়দিনের আগে রাতে এতই যানজট যে ৩ ঘণ্টা ধরে রাস্তার একই জায়গায় আটকে রইল গাড়ি! মুম্বই থেকে কলকাতা, সন্ধে নামলে সর্বত্রই বাড়বে ভিড়। যে কারণে বেশিরভাগ বড় শহরগুলিতেই আঁটসাট নিরাপত্তা। এমন বিশেষ দিনে সকাল সকাল দেশবাসীকে শুভেচ্ছা জানালেন মোদি। X হ্যান্ডেলে তিনি লেখেন, “প্রত্যেককে ক্রিসমাসের শুভেচ্ছা। আশা করি, এই উৎসব আপনার জীবনে আনন্দ, শান্তি এবং সম্বৃদ্ধি বহন করে আনবে। সম্প্রীতি বজায় রেখে ভালো কাজে অগ্রগতি করতে হবে। সেই সঙ্গে যিশুর দেওয়া শিক্ষা আমাদের গ্রহণ করতে হবে।”

দেশবাসীকে অনেকটা একইভাবে শুভেচ্ছা জানালেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুও। তিনি লেখেন, এই উৎসব সকলের মধ্যে সম্প্রীতি আর ভালোবাসা ছড়িয়ে দিক। যিশুর বাণী থেকে শিক্ষা নিয়ে এগিয়ে যেতে হবে। রাজ্যের মুখ্য়মন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমার থেকে কংগ্রেস সাংসদ রাহুল গান্ধী-সহ অনেকেই অভিনন্দন জানিয়েছেন দেশবাসীকে।

You might also like!