Country

3 years ago

kharge confident about win in karnataka :কর্ণাটকে কংগ্রেসের জয়ের বিষয়ে আশাবাদী খাড়গে, বললেন আমাদের দলই সংখ্যাগরিষ্ঠতা পাবে

kharge confident about win in karnataka
kharge confident about win in karnataka

 

বেঙ্গালুরু, ১০ মে : কর্ণাটকে কংগ্রেসের জয়ের বিষয়ে প্রবল আশাবাদী কংগ্রেসের সভাপতি মল্লিকার্জুন খাড়গে। বুধবার খাড়গে আশাব্যক্ত করে বলেছেন, জনগণের আবেগ দেখে মনে হচ্ছে, আমাদের দলই ক্ষমতায় আসবে এবং আমরা নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পাব।

বুধবার কর্ণাটকের কালাবুরাগী জেলার একটি পোলিং বুথে গিয়ে ভোট দিয়েছেন খাড়গে। একইসঙ্গে সঙ্গে ভোট দিয়েছেন তাঁর স্ত্রী রাধাবাই খাড়গেও। কংগ্রেস সভাপতি বলেছেন, বিগত ৫৫ বছর ধরে ওই পোলিং বুথে আমরা ভোট দিচ্ছি।

বুধবার সকাল সাতটা থেকে ভোটগ্রহণ শুরু হয়েছে কর্ণাটকে, দুপুর একটা পর্যন্ত ভোট পড়েছে ৩৭.২৫ শতাংশ। রাজনীতিক থেকে তারকা সবাই লাইনে দাঁড়িয়ে ভোট দিয়েছেন।


You might also like!