Kashmir: জম্মু-কাশ্মীরে আরও পতন তাপমাত্রায়, দ্রাস কাঁপছে মাইনাস ১০.৭ ডিগ্রিতে

Temprature drops in kashmir valley
Temprature drops in kashmir valley

 

শ্রীনগর, ১২ নভেম্বর : রীতিমত হাড় কাঁপানো ঠান্ডায় কাঁপছে সমগ্র কাশ্মীর উপত্যকা। শৈত্যপ্রবাহে জবুথবু শ্রীনগর থেকে লাদাখ, দ্রাস থেকে কার্গিল-ভূস্বর্গের বিভিন্ন প্রান্ত। রাতের তাপমাত্রা হু হু করে নামছে। লাদাখের প্রায় সমস্ত স্থান এখন হিমাঙ্কের নীচে, কাশ্মীরের কোথাও কোথাও তাপমাত্রা আবার মাইনাস ডিগ্রিতে। শনিবার শ্রীনগরের সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১.২ ডিগ্রি সেলসিয়াস। পহেলগামে সর্বনিম্ন তাপমাত্রা ছিল মাইনাস ৩.৭ ডিগ্রি সেলসিয়াস, গুলমার্গে মাইনাস ৪.০ ডিগ্রি সেলসিয়াস। লেহ-র সর্বনিম্ন তাপমাত্রা ছিল মাইনাস ৮.৮ ডিগ্রি সেলসিয়াস। কার্গিলের দ্রাস কাঁপছে প্রবল ঠান্ডায়, সেখানে সর্বনিম্ন তাপমাত্রা কমে মাইনাস ১০.৭ ডিগ্রি সেলসিয়াসে পৌঁছেছে, কার্গিলের সর্বনিম্ন তাপমাত্রা কমে মাইনাস ৬.২ ডিগ্রি সেলসিয়াসে পৌঁছেছে। ঠাণ্ডা বাড়ছে জম্মুতেও, সেখানে এদিন সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১০.২ ডিগ্রি সেলসিয়াস। আগামী ২৪ ঘন্টা এমনই ঠাণ্ডা থাকবে কাশ্মীর ও লাদাখে। তাপমাত্রা আরও নামতে পারে।

শেয়ার করুন:

You might also like!

    লোড হচ্ছে…