Country

2 years ago

Kashmir is getting ready to welcome PM: প্রধানমন্ত্রীকে স্বাগত জানাতে প্রস্তুত কাশ্মীর, ৭ মার্চের সফরকে ঘিরে আঁটোসাঁটো নিরাপত্তা

Prime Minister Narendra Modi (File Picture)
Prime Minister Narendra Modi (File Picture)

 

শ্রীনগর, ৬ মার্চ: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে স্বাগত জানাতে প্রস্তুত কাশ্মীর উপত্যকা। ৭ মার্চ, বৃহস্পতিবার শ্রীনগরের বক্সী স্টেডিয়ামে একটি জনসভা করার কথা রয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর। ২০১৯ সালের আগস্টে সংবিধানের ৩৭০ অনুচ্ছেদ বাতিলের পর এই প্রথম কাশ্মীর উপত্যকায় পা রাখতে চলেছেন প্রধানমন্ত্রী। এর আগে জম্মুতে সরকারি প্রকল্পের উদ্বোধনে গিয়েছিলেন তিনি।

কাশ্মীর উপত্যকা ওয়েলকাম গেট, হোর্ডিং ও পতাকায় সেজে উঠেছে। পাশাপাশি আঁটোসাঁটো করা হয়েছে সুরক্ষা ব্যবস্থা। ৭ মার্চ জম্মু ও কাশ্মীরের জন্য বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাস করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। শ্রীনগরের শহরের বক্সি স্টেডিয়ামে আয়োজিত হবে সেই অনুষ্ঠান। কেন্দ্রীয় সরকারের বিভিন্ন প্রকল্পের সুবিধা পাওয়া সুবিধাভোগীদের সঙ্গেও প্রধানমন্ত্রী মতবিনিময় করবেন বলে আশা করা হচ্ছে।

You might also like!